Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে

ঘুষ নিতে গিয়ে 'ফাঁদে' দিল্লি পুলিশের এএসআই! হাওয়ায় টাকা ওড়ানোর চেষ্টাও ব্যর্থ, গ্রেফতার

পুলিশ সূত্রে খবর, এই ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তের বিরুদ্ধে ঘুষ নেওয়ার প্রমাণ মিলেছে। তবে যে টাকা উদ্ধার হয়নি, সেটি কারা নিয়েছে তা জানার চেষ্টা চলছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই দিল্লি পুলিশের একাংশের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠেছে।

ঘুষ নিতে গিয়ে 'ফাঁদে' দিল্লি পুলিশের এএসআই! হাওয়ায় টাকা ওড়ানোর চেষ্টাও ব্যর্থ, গ্রেফতার

ছবি- এআই

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 10 September 2025 17:14

দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে ঘুষ নেওয়ার অভিযোগে ধরা পড়লেন এক পুলিশকর্মী (Delhi Police ASI Caught Taking Bribe)। মঙ্গলবার হাউজ কাসি থানায় কর্মরত এএসআই রাকেশ কুমারকে ১৫ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরে ফেলে ভিজিল্যান্স টিম। নিজেকে বাঁচাতে ভিড়ের মধ্যেই হাওয়ায় টাকা উড়িয়ে দেন অভিযুক্ত পুলিশকর্মী। তবে রেহাই মেলেনি। শেষমেশ গ্রেফতার করা হয়েছে তাঁকে।

অভিযোগকারীর দাবি, রাকেশ কুমার (ASI Rakesh Kumar) তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা চাইছিলেন। নির্দিষ্ট অভিযোগ নিয়ে তিনি ভিজিল্যান্স দফতরে যান। এরপরই ফাঁদ পাতে গোয়েন্দারা। অভিযোগকারীকে দেওয়া হয় বিশেষ গুঁড়ো মাখানো নোট। নির্ধারিত সময়ে তিনি থানার বাইরে কুমারকে টাকা দেন। সংকেত পাওয়ার পরেই হানা দেয় ভিজিল্যান্স টিম।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ নির্ধারিত সময় অনুযায়ী অভিযোগকারী থানার বাইরে এসে কুমারকে টাকা দেন। সঙ্গে সঙ্গেই ভিজিল্যান্স টিম সেখানে পৌঁছে যায়। কিন্তু অভিযুক্ত তখন বুঝতে পেরে দ্রুত টাকাগুলো আকাশে ছুড়ে দেন। ব্যস্ত এলাকায় হঠাৎ উড়ে যাওয়া টাকার নোট কুড়োতে ছুটে যায় অনেকে। ফলে এক সময় পরিস্থিতি সামলানোই কঠিন হয়ে পড়ে।

শেষমেশ ঘটনাস্থল থেকে প্রায় ১০ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হলেও বাকি ৫ হাজার টাকা আর পাওয়া যায়নি। ঘটনার পর কুমারকে গ্রেফতার করে ভিজিল্যান্সের অফিসাররা। তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তের বিরুদ্ধে ঘুষ নেওয়ার প্রমাণ মিলেছে। তবে যে টাকা উদ্ধার হয়নি, সেটি কারা নিয়েছে তা জানার চেষ্টা চলছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই দিল্লি পুলিশের একাংশের ভাবমূর্তি নিয়েও প্রশ্ন উঠেছে।


```