Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ডাবল ইঞ্জিন সরকারের পথে রাজধানী, ট্রেন্ড স্পষ্ট হতেই দিল্লিতে উৎসবের মেজাজ পদ্মশিবিরে

সকাল সাড়ে ১০টা পর্যন্ত কমিশন সূত্রে পাওয়া খবর অন্তত তেমন আভাসই জানান দিচ্ছে।

ডাবল ইঞ্জিন সরকারের পথে রাজধানী, ট্রেন্ড স্পষ্ট হতেই দিল্লিতে উৎসবের মেজাজ পদ্মশিবিরে

দিল্লিতে উৎসবের মেজাজ।

শেষ আপডেট: 8 February 2025 11:05

দ্য ওয়াল ব্যুরো: বুথ ফেরত সমীক্ষার আভাসকে সত্য করে প্রায় ২৭ বছর দিল্লির ক্ষমতায় ফিরতে চলেছে পদ্মশিবির। সকাল সাড়ে ১০টা পর্যন্ত কমিশন সূত্রে পাওয়া খবর অন্তত তেমন আভাসই জানান দিচ্ছে।

কমিশ সূত্রের খবর, ইতিমধ্যে রাজধানীতে স্যুইপ করতে শুরু করেছে পদ্ম শিবির। কমিশন সূত্রের খবর, বিজেপি ৪৪ , আপ ২৭টি আসনে এগিয়ে। আর এই জয়ের আভাস স্পষ্ট হতেই দিল্লিজুড়ে উৎসবের আমেজ পদ্ম শিবিরে। রীতিমতো আবির উড়িয়ে উৎসবে মেতেছেন বিজেপির কর্মী, সমর্থকরা। 

বেলা গড়াতেই ভিড় বাড়ছে বিজেপির সদর দফতরে। অন্যদিকে সকাল থেকেই কংগ্রেস শিবির কার্যত শুনশান। শুরুতে একটি আসনে এগিয়ে থাকলেও ফের পিছিয়ে পড়েছে তাঁরা।

তবে চূড়ান্ত ফলাফল অন্য কথা বলবে বলে দাবি দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী আতিশীর। এদিন সকালে সংবাদমাধ্যমকে তিনি বলেন, "আমি নিশ্চিত কেজরিওয়ালের নেতৃত্বে এবারেও আপ দিল্লির ক্ষমতায় ফিরবে।"

টানা দু'বার দিল্লির তখতে রয়েছে আম আদমি পার্টি। অন্যদিকে টানা ২৬ বছর দিল্লির ক্ষমতা থেকে দূরে বিজেপি। এবারে অধিকাংশ বুথফেরত সমীক্ষাই পদ্মশিবিরকে এগিয়ে রেখেছিল। গণার শুরু থেকেই ধীরে ধীরে সেই ট্রেন্ড স্পষ্ট হতে শুরু করে। বেলা ১০টার পরেই ম্যাজিক ফিগার টপকে যায় পদ্ম শিবির। এরপরই বিজেপির কর্মী, সমর্থকদের মধ্যে শুরু হয়েছে যুদ্ধ জয়ের উন্মাদনা।

বিজেপির বক্তব্য, মানুষ আপের দুর্নীতির বিরুদ্ধে ভোট দিয়েছে। অন্যদিকে মোদী সরকারের উন্নয়নের প্রতি আস্থা রেখেছেন। তাই দিল্লিতে কাম ব্যাক করতে চলেছে পদ্ম শিবির।


```