Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সেন্ট স্টিফেন্স কলেজ-সহ দু’টি স্কুলে বিস্ফোরণের হুমকি! ভোট গণনার আগেই অশান্ত দিল্লি

শুক্রবার সকালেই দিল্লি এনসিআরের দু’টি স্কুল এবং সেন্ট স্টিফেন্স কলেজে বোমা হামলার হুমকি ইমেল পাঠানো হয় বলে খবর।

সেন্ট স্টিফেন্স কলেজ-সহ দু’টি স্কুলে বিস্ফোরণের হুমকি! ভোট গণনার আগেই অশান্ত দিল্লি

ফাইল ছবি

শেষ আপডেট: 7 February 2025 12:49

দ্য ওয়াল ব্যুরো: শনিবারই দিল্লির বিধানসভা ভোটের ফলপ্রকাশ হতে চলেছে। তার আগেই ফের বোমাতঙ্ক দিল্লিতে। শুক্রবার সকালেই দিল্লি এনসিআরের দু’টি স্কুল এবং সেন্ট স্টিফেন্স কলেজে বোমা হামলার হুমকি ইমেল পাঠানো হয় বলে খবর।

শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হতেই পড়ুয়াদের স্কুল থেকে নিরাপদে বাইরে বের করে আনা হয় বলে খবর। খবর পেয়েই ডগ ও বোম্ব স্কোয়াডকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। 

তদন্তকারীরা জানিয়েছেন, সেন্ট স্টিফেনস কলেজের পাশাপাশি এদিন দিল্লি-এনসিআরের অ্যালকন ও শিব নাদার স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়। 

যদিও শেষ পাওয়া খবর, পুলিশ চিরুনি তল্লাশি চালালেও লাভের লাভ কিছুই হয়নি। স্কুল বা কলেজ থেকে কোনও বিস্ফোরক উদ্ধার হয়নি বলে তদন্তকারীরা জানিয়েছেন।

গত বুধবারই নয়ডার চার-চারটি স্কুলে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই নবম শ্রেণির এক পড়ুয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।

জানা গেছে, স্কুলে না যাওয়ার ইচ্ছে থেকেই এমন কাণ্ড ঘটিয়েছে সে। নিজের অবস্থান ও আইপি অ্যাড্রেস লুকিয়ে হুমকি ইমেল পাঠালেও পুলিশের চোখে সে ধুলো দিতে পারেনি। ফের বোমাতঙ্কের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল রাজধানী শহরে।


```