Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাইলেন্সারের বিকট আওয়াজ! বাইক আটকানো হলে বাবাকে ডেকে এনে পুলিশকেই মারধর যুবকের

রাস্তায় বেরনোর পর দিল্লির জামিয়া নগর এলাকায় তাঁকে আটকায় পুলিশ। সঙ্গে সঙ্গেই তাঁদের সঙ্গে বচসা শুরু হয় আসিফের।

সাইলেন্সারের বিকট আওয়াজ! বাইক আটকানো হলে বাবাকে ডেকে এনে পুলিশকেই মারধর যুবকের

বাইক আটকানো হলেই বচসা শুরু হয় - ফাইল ছবি

শেষ আপডেট: 28 October 2024 13:32

দ্য ওয়াল ব্যুরো: বাইকের 'সাধারণ' আওয়াজ এখন অনেকের পছন্দই হয় না। সাইলেন্সারে কাজ করিয়ে অদ্ভুত অদ্ভুত আওয়াজ বের করেই হয় তৃপ্তি। দিল্লির এক যুবকও তাই করেছিল। তবে তাঁকে আটকায় পুলিশ। এরপরের ঘটনা সকলকে চমকে দেবে। 

বাবাকে ডেকে এনে পুলিশকেই মারধর করল ওই যুবক! ঘটনায় দুজনকেই গ্রেফতার করা হয়েছে। 

নিজের রয়্যাল এনফিল্ড বাইকের সাইলেন্সারে কাজ করিয়েছিল আসিফ। বাইক চালালেই বিকট আওয়াজ হচ্ছিল তারপর থেকে। রাস্তায় বেরনোর পর দিল্লির জামিয়া নগর এলাকায় তাঁকে আটকায় পুলিশ। সঙ্গে সঙ্গেই তাঁদের সঙ্গে বচসা শুরু হয় আসিফের।

তর্কাতর্কি কিছুক্ষণ চলার পর নিজের বাবাকে ফোন করে ডাকে সে। এরপর বাবা-ছেলে মিলে পুলিশের সঙ্গে আরও তর্কে জড়িয়ে জোরজবরদস্তি বাইক নিয়ে যাওয়ার চেষ্টা করে। 

এই অবস্থায় পুলিশ রুখে দাঁড়ালে দুজনের মিলে এক ইন্সপেক্টর এবং কনস্টেবলকে মারধর করে বলে অভিযোগ। দুজনই গুরুতর আহত হয়েছেন। এই ঘটনার পরই দুজনকে গ্রেফতার করা হয়। 

পুলিশ সূত্রে খবর, দুজনের অবস্থা আপাতত স্থিতিশীল হলেও অফিসারের চোখের তলায় গুরুতর আঘাত লেগেছে। তাঁকে ঘুষি মারা হয়েছে। 

পুলিশের অভিযোগ, বাইকের সাইলেন্সার থেকে যে আওয়াজ বেরোচ্ছিল তা ডিসেবল সীমার অনেক ওপরে ছিল। এছাড়া  মোটর ভ্যাকেলস অ্যাক্টের নিয়মবিরুদ্ধ কাজ করেছেন আসিফ। 


```