Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ওকে বাঁচান,' হাত কেটে ফেলা প্রেমিকাকে হাসপাতালে ভর্তি করিয়ে হৃদরোগে মৃত্যু তরুণের

কথাকাটাকাটি থেকে অপমানিত হয়ে কোনও কারণে ওই দিন তরুণী অভিমানী হয়ে হাত কেটে ফেলেন। আর সেই ভিডিও হোয়াটসঅ্যাপ করে অর্জুনকে পাঠান।

'ওকে বাঁচান,' হাত কেটে ফেলা প্রেমিকাকে হাসপাতালে ভর্তি করিয়ে হৃদরোগে মৃত্যু তরুণের

প্রতীকী ছবি

শেষ আপডেট: 22 October 2024 08:25

দ্য ওয়াল ব্যুরো: ভালোবাসার মানুষের সঙ্গে ঝগড়া হয়েছিল রাতে। শেষ পর্যন্ত প্রেমিকা চাপ সহ্য করতে পারলেন না। অভিমানে হাত কেটে ফেলেন। সেই রক্তাক্ত হাতের ভিডিও করে প্রেমিককে পাঠান হোয়াটসঅ্যাপে। প্রেমিকার সিদ্ধান্তে হতভম্ব প্রেমিক ছুটে এসে তাঁকে হাসপাতালেও পৌঁছে দেন।

প্রেমিকার হাত থেকে চুইয়ে পড়া রক্তের ভয়ংকর দৃশ্য দেখে ঠিক রাখতে পারেননি প্রেমিক। হাসপাতালে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে নার্সকে গোটা ঘটনা ব্যাখ্যা করতে করতেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। লুটিয়ে পড়েন মাটিতে।

হাসপাতালে উপস্থিত ডাক্তাররা তড়িঘড়ি চিকিৎসা শুরু করলেও বাঁচাতে পারেননি বছর ২৩-এর যুবককে। 'ওকে বাঁচান নয়তো মরে যাবে' বলতে বলতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন হতভাগ্য প্রেমিক। 

ঘটনাটা দিল্লির জগৎপুরী এলাকার। মৃত যুবকের নাম অর্জুন। থাকতেন চাঁদনি চক পার্ক এলাকায়। এক বছর আগে ওই তরুণীর সঙ্গে অনলাইনে আলাপ হয় তাঁর। বন্ধুত্ব গাঢ় হয়। গড়ায় ভালবাসায়। 

আইন নিয়ে পড়াশোনা করছেন তরুণী। তাই নিয়েই কেরিয়ার গড়ার শখ। অন্যদিকে অর্জুন ততটা কেরিয়ার সচেতন ছিলেন না। আর সেই কারণে হামেশাই দু'জনের মধ্যে ঝগড়া হত বলে জানাচ্ছেন বন্ধুবান্ধব। 

শুক্রবার রাতে এমনই কিছু হয়েছিল বলেই মনে করছে পুলিশ। জানা যাচ্ছে, কথাকাটাকাটি থেকে অপমানিত হয়ে কোনও কারণে ওই দিন তরুণী অভিমানী হয়ে হাত কেটে ফেলেন। আর সেই ভিডিও হোয়াটসঅ্যাপ করে অর্জুনকে পাঠান। সেই ভিডিও দেখেই তড়িঘড়ি প্রেমিকাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন অর্জুন।


```