Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিয়ের নিমন্ত্রণ করতে বেরিয়ে গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু পাত্রের! নয়ডায় ভয়াবহ কাণ্ড

শনিবার রাতে দুর্ঘটনাটি গাজীপুরের বাবা ব্যাঙ্কোয়েট হলের কাছে ঘটে।

বিয়ের নিমন্ত্রণ করতে বেরিয়ে গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু পাত্রের! নয়ডায় ভয়াবহ কাণ্ড

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 19 January 2025 17:05

দ্য ওয়াল ব্যুরো: ১৪ ফেব্রুয়ারি বিয়ে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বাড়িতে। নিমন্ত্রণ করতে যাচ্ছিলেন বিয়ের কার্ড নিয়ে। হঠাৎ গাড়িতে আগুন লাগে। মৃত্যু হয় পাত্রের। ঘটনাটি দিল্লির গ্রেটার নয়ডার। 

শনিবার রাতে দুর্ঘটনাটি গাজীপুরের বাবা ব্যাঙ্কোয়েট হলের কাছে ঘটে। পুলিশ জানিয়েছে, গাড়ির ভিতর শুধুমাত্র ওই ব্যক্তিই ছিলেন। আগুনে পুড়ে তাঁর মৃত্যু হয়েছে। 

পাত্রের দাদা এবিষয়ে জানান, শনিবার দুপুরে নিমন্ত্রণ পত্র নিয়ে বেরিয়েছিলেন অনিল। সন্ধে হয়ে গেলেও না ফেরায় তাঁরা ফোন করেন। ফোনটি বন্ধ দেখায়। রাত ১১টা থেকে ১১.৩০ নাগাদ তাঁদের কাছে পুলিশের তরফে একটি ফোন আসে। জানানো হয় একটি দুর্ঘটনা ঘটেছে এবং অনিল হাসপাতালে রয়েছেন। 

মৃতের জামাইবাবু জানিয়েছেন, তিনি এবং অনিল একসঙ্গে একই কোম্পানিতে কাজ করতেন। তাঁর বোনের সঙ্গেই অনিলের বিয়ে ঠিক হয়। ১৪ তারিখ বিয়ের কথা ছিল। এমন ঘটনায় বুঝে উঠতে পারছেন না কিছু।

পুলিশ জানিয়েছে, গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। কীভাবে আগুন লাগল, তা জানা যায়নি। এদিকে অনিলের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 


```