Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিল্লির একাধিক হাসপাতালে ফের ছড়াল বোমাতঙ্ক, ইমেল-এর পর এবার হুমকি ফোন

গত ১ মে দিল্লি, নয়ডা এবং গাজিয়াবাদ মিলিয়ে অন্তত ১০০টি স্কুলে হুমকি চিঠি পাঠানো হয়েছিল।

দিল্লির একাধিক হাসপাতালে ফের ছড়াল বোমাতঙ্ক, ইমেল-এর পর এবার হুমকি ফোন

দিল্লির হাসপাতালে ফের ছড়াল বোমাতঙ্ক

শেষ আপডেট: 14 May 2024 13:21

দ্য ওয়াল ব্যুরো: এবার হাসপাতাল উড়িয়ে দেওয়ার হুমকি এল দিল্লিতে। গত রবিবার দিল্লির অন্তত ৬টি হাসপাতালে হুমকি মেল এসেছিল। মঙ্গলবার আরও ৪টি হাসপাতাল উড়িয়ে দেওয়া হবে বলে ফোন করে হুমকি দেওয়া হয়েছে। স্কুল-হাসপাতাল ছাড়াও দিল্লির বিমানবন্দর উড়িয়ে দেওয়া হবে বলেও মেল পেয়েছিল পুলিশ। লোকসভা ভোটের মধ্যে এইভাবে পরপর হুমকি আসায় স্বাভাবিকভাবে চিন্তা বেড়েছে দিল্লি পুলিশ প্রশাসনের। 

গত ১ মে দিল্লি, নয়ডা এবং গাজিয়াবাদ মিলিয়ে অন্তত ১০০টি স্কুলে হুমকি চিঠি পাঠানো হয়েছিল। দিল্লির স্কুলের বোমাতঙ্কের ঘটনায় পুলিশের সন্দেহ ছিল আতঙ্ক ছড়ানোর পিছনে ইসলামি জঙ্গিদের হাত থাকতে পারে। এই ঘটনার পর গত রবিবার আবার হাসপাতালগুলিতে হুমকি মেল আসে। মঙ্গলবার আবারও একই ধরনের ঘটনা ঘটায় জঙ্গিযোগের বিষয়টিই আরও জোরালো হচ্ছে। 

মঙ্গলবার দিল্লির দীপচাঁদ বন্ধু হাসপাতাল, দাদাদেব হাসপাতাল, হেডগেওয়ার এবং জিটিবি হাসপাতালে ফোন করে বোমা মারার হুমকি দেওয়া হয়েছে। রবিবার দিল্লির বুরারি সরকারি হাসপাতাল এবং মঙ্গলপুরীর সঞ্জয় গান্ধী হাসপাতালে বোমাতঙ্ক ছড়িয়েছিল। পুলিশ জানিয়েছে, দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরেও মেল করে এইভাবেই হুমকি দেওয়া হয়েছিল। 

দিল্লি পুলিশের সাইবার ক্রাইম শাখা এই হুমকির ঘটনার তদন্ত শুরু করে জানতে পারে, এ ধরনের মেল পাঠানো হয় ভিপিএন কানেকশন থেকে। যাতে প্রেরকের সঠিক আইপি অ্যাড্রেস গোপন থাকে। সব হুমকি একই জায়গা থেকে পাঠানো হচ্ছে কিনা, সে ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।  


```