Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

লক্ষ্মীর মানহানি, তৃণমূল এমপিকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, প্রকাশ্যে ক্ষমাভিক্ষার নির্দেশ

লক্ষ্মীর মানহানি, তৃণমূল এমপিকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, প্রকাশ্যে ক্ষমাভিক্ষার নির্দেশ

শেষ আপডেট: 1 July 2024 16:17

দ্য ওয়াল ব্যুরো: মানহানির মামলায় মুখ পুড়ল তৃণমূল সাংসদ সাকেত গোখেলের। সোমবার দিল্লি হাইকোর্ট রাজ্যসভা সদস্য গোখেলকে মানহানির ক্ষতিপূরণ বাবদ ৫০ লক্ষ টাকা এবং সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ক্ষমা চাওয়ার রায় দিয়েছে। শুধু তাই নয়, এই ক্ষমাভিক্ষার বার্তাটি অন্ততপক্ষে ৬ মাস তাঁর হ্যান্ডলে থাকতে হবে বলে নির্দেশে জানিয়েছে আদালত। প্রাক্তন কূটনীতিক লক্ষ্মী পুরী তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন।

বিতর্কের সূত্রপাত রাষ্ট্রসঙ্ঘে নিযুক্ত ভারতের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি-জেনারেল লক্ষ্মী পুরী সম্পর্কে অবমাননাকর ট্যুইট করা থেকে। ২০২১ সালের ১৩ জুন এবং ২৬ জুন সাকেত তাঁকে নিয়ে টুইটে অভিযোগ করেন, লক্ষ্মী পুরী আয়ের সঙ্গে সঙ্গতিহীন রোজগারে সুইৎজারল্যান্ডে জমিবাড়ি কিনেছেন। সাকেত ওই ট্যুইটে লক্ষ্মী পুরীর স্বামী কেন্দ্রীয় পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর নামও যুক্ত করেন।

এই মামলার রায়ে দিল্লি হাইকোর্ট বলেছে, সাকেতকে ৮ সপ্তাহের মধ্যে একটি প্রতিষ্ঠিত সর্বভারতীয় সংবাদপত্রে ক্ষমা চাইতে হবে। ২০২১ সালেই প্রাক্তন কূটনীতিক পুরী অভিযোগে বলেন, সাকেত গোখেলের দাবি সম্পূর্ণ মিথ্যা এবং বাস্তবিক ভিত্তিহীন। সাকেত যা লিখেছেন তাতে তাঁর এবং তাঁর পরিবারের সম্মানহানি হয়েছে। তাঁর আয় সম্পর্কে সাকেতের দাবির কোনও ভিত্তি নেই। রাষ্ট্রসঙ্ঘের বাণিজ্য ও উন্নয়ন সংক্রান্ত সম্মেলনে যোগ দিতে তিনি ডেপুটেশনে গিয়েছিলেন।


```