Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ব্যক্তিগত স্বার্থই আগে', মুখ্যমন্ত্রী পদে থাকায় কেজরিওয়ালকে ভর্ৎসনা হাইকোর্টের

প্রধান বিচারপতি মনমোহন ও বিচারপতি মনমীত প্রীতম সিং অরোরার ডিভিশন বেঞ্চ আপ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে।

'ব্যক্তিগত স্বার্থই আগে', মুখ্যমন্ত্রী পদে থাকায় কেজরিওয়ালকে ভর্ৎসনা হাইকোর্টের

অরবিন্দ কেজরীওয়ালকে ভর্ৎসনা দিল্লি হাইকোর্টের

শেষ আপডেট: 26 April 2024 21:45

দ্য ওয়াল ব্যুরো: স্বার্থ চরিতার্থের জন্য মুখ্যমন্ত্রী পদে রয়েছেন। ক্ষমতায় থাকতেই গ্রেফতারির পরও মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে রাজি নন। শুক্রবার এমনই কড়া ভাষায় অরবিন্দ কেজরীওয়ালকে ভর্ৎসনা করল দিল্লি হাইকোর্ট।

গত ২১ মার্চ ইডির হাতে গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ইডি  হেফাজত থেকে তাঁকে পাঠানো হয় তিহাড় জেলে। অভিযোগ, ২ লক্ষ পড়ুয়ার কাছে এখনও পাঠ্যপুস্তক পৌঁছে দিতে পারেনি দিল্লি পুরসভা। আর সেই কারণেই কার্যকরী প্রধান বিচারপতি মনমোহন ও বিচারপতি মনমীত প্রীতম সিং অরোরার ডিভিশন বেঞ্চ আপ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে।

দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এদিন জনস্বার্থ মামলাটির শুনানি ছিল। সেখানেই দিল্লি সরকারের উদ্দেশে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, "ছাত্ররা স্কুলে যাচ্ছে কিনা, তাদের কাছে বই আছে কিনা, এসব নিয়ে সরকারের কোনও চিন্তা নেই। শুধুমাত্র ক্ষমতার দিকেই নজর। যা ক্ষমতায় থেকে স্বার্থ চরিতার্থ করা ছাড়া আর কিছুই নয়।" অরবিন্দ কেজরীওয়ালের আইনজীবীকে বিচারপতি বলেন, “আপনার মক্কেল কেবল ক্ষমতায় আগ্রহী। বুঝতে পারছি না আর কত ক্ষমতা আপনাদের চাই? আসলে আপনারা ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে চাইছেন। তাই ক্ষমতাও পাচ্ছেন না।”

গ্রেফতার হওয়ার পরই মুখ্যমন্ত্রী পদ ছাড়বেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন অরবিন্দ কেজরীওয়াল। ইডি হেফাজতে যাওয়ার পর থেকেই একাধিক সরকারি নির্দেশ দিয়েছেন কেজরী। তাঁর দলের তরফেও বলা হয়েছে, কারাবন্দি অবস্থাতেই সরকার পরিচালনা করবেন তিনি।


```