Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোচিং সেন্টার নিয়ন্ত্রণে নতুন আইন আনছে দিল্লির সরকার, তিন ছাত্রের মৃত্যুর জেরে

দিল্লির ওল্ড রাজেন্দ্র নগরের কোচিং সেন্টারে তিন পড়ুয়ার মৃত্যু ঘিরে রাজধানীর নিকাশি ব্যবস্থা নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে।

 কোচিং সেন্টার নিয়ন্ত্রণে নতুন আইন আনছে দিল্লির সরকার, তিন ছাত্রের মৃত্যুর জেরে

ফাইল ছবি।

শেষ আপডেট: 31 July 2024 13:48

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির ওল্ড রাজেন্দ্র নগরের কোচিং সেন্টারে তিন পড়ুয়ার মৃত্যু ঘিরে রাজধানীর নিকাশি ব্যবস্থা নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। দিল্লি ও সংলগ্ন এলাকার ১৮টি নিকাশি খাল পলি জমে পুরোপুরি অকেজো হয়ে আছে বলে অভিযোগ করেছেন উপরাজ্যপাল বিকে সাক্সেনা। ঘটনায় ৩ সদস্যের কমিটি গড়েছে অমিত শাহের মন্ত্রক। 

এমন পরিস্থিতিতে কোচিং সেন্টার নিয়ন্ত্রণের জন্য নতুন আইন আনতে চলেছে দিল্লির সরকার। বুধবার সংবাদসংস্থাকে একথা জানিয়েছেন আপের মন্ত্রী অতীশি। তিনি বলেন, "কোচিং সেন্টারগুলির সুরক্ষার জন্য এবার কর্মকর্তা, ছাত্রদের নিয়ে সমন্বয়ে কমিটি গঠন করা হবে।"

গত শনিবার ওল্ড রাজেন্দ্র নগরের কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে তিন জন পড়ুয়া প্রাণ হারান। তাঁরা ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতির জন্য সেখানে ভর্তি হয়েছিলেন। তখনই সামনে আসে, কোচিং সেন্টারের বেসমেন্টটি রাস্তার থেকে আট ফুট নীচে অবস্থিত। ঘটনার সময় প্রবল বৃষ্টিতে রাস্তায় কোমর সমান জল জমে গিয়েছিল।

ওই ঘটনায় দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (এমসিডি) আইন লঙ্ঘন করে বেসমেন্ট ব্যবহার করার অভিযোগ উঠেছিল সংশ্লিষ্ট কোচিং সেন্টারের বিরুদ্ধে। তদন্তে নেমে দিল্লি সরকার দেখে শুধু রাজিন্দর নগর নয়, মুখার্জি নগর, লক্ষ্মী নগর এবং প্রীত বিহারে  এরকমই ৩০টি কোচিং সেন্টারের বেসমেন্ট রয়েছে। সেগুলি তৎক্ষণাই সীল করার পাশাপাশি আরও ২০০টি কোচিং সেন্টারকে নোটিস জারি করেছে সরকার। 

অতীশি বলেন, "প্রতিটি ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। যাদের বিরুদ্ধে বেআইনিভাবে বেসমেন্ট তৈরির অভিযোগ প্রমাণিত হবে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"


```