Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

দিল্লি বিস্ফোরণের সঙ্গে দুবাই-যোগ! পাকিস্তান ঘুরে সেখানে পৌঁছেছিল সন্দেহভাজনরা, বলছে সূত্র

নতুন এই সূত্র সামনে এসেছে অভিযুক্ত ডা. আদিল আহমেদ রাদার (Adil Ahmed Rather)-কে জিজ্ঞাসাবাদের পর।

দিল্লি বিস্ফোরণের সঙ্গে দুবাই-যোগ! পাকিস্তান ঘুরে সেখানে পৌঁছেছিল সন্দেহভাজনরা, বলছে সূত্র

দিল্লি ঘটনাস্থল

পৃথা ঘোষ

শেষ আপডেট: 13 November 2025 20:47

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের (Delhi blast) তদন্তে এবার নতুন মোড়। তদন্তকারীদের মতে, এই ভয়াবহ কাণ্ডের সঙ্গে দুবাইয়ে থাকা একাধিক সন্দেহভাজনের যোগসূত্র মিলেছে (Delhi blast Dubai link)। এর আগে অভিযোগ উঠেছিল, অভিযুক্তদের মধ্যে কয়েকজনের তুরস্ক (Turkey) ও পাকিস্তানের (Pakistan) সঙ্গেও যোগাযোগ ছিল।

নতুন এই সূত্র সামনে এসেছে অভিযুক্ত ডা. আদিল আহমেদ রাদার (Adil Ahmed Rather)-কে জিজ্ঞাসাবাদের পর। তিনি সম্প্রতি শ্রীনগরে জইশ-ই-মহম্মদের (Jaish-e-Mohammed) সমর্থনে পোস্টার লাগানোর অভিযোগে গ্রেফতার হন।

উত্তরপ্রদেশের সাহারানপুরের বাসিন্দা ডা. আদিল জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীদের জানান, তাঁর ভাই মুজাফফর রাদার দুই মাস আগে পাকিস্তান হয়ে দুবাইয়ে গিয়েছেন। এই তথ্য হাতে পাওয়ার পর তদন্তকারীরা এখন মুজাফফরের দিকে নজর রাখা শুরু করেছেন, যাঁর সঙ্গে সরাসরি জইশের যোগাযোগ রয়েছে বলে সন্দেহ।

তদন্ত সূত্রে জানা গিয়েছে, দুবাই সফরের মূল উদ্দেশ্য ছিল সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের জন্য অর্থ জোগাড় করা। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, পাকিস্তানে গিয়ে মুজাফফর কার কার সঙ্গে দেখা করেছিলেন এবং কার কাছ থেকে আর্থিক সহায়তা পেয়েছিলেন।

ডা. আদিল আহমেদ রাদারকে ৬ নভেম্বর উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়। তাঁর গ্রেফতারের পরই গোটা সন্ত্রাসচক্রের জাল খুলতে শুরু করে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, আদিলের সঙ্গে তুরস্কে থাকা কোনও সন্দেহভাজনের যোগাযোগ ছিল কি না। তিনি জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের সরকারি মেডিক্যাল কলেজে সিনিয়র রেসিডেন্ট ডাক্তার হিসেবে কাজ করতেন।

তদন্তে উঠে এসেছে, দেশজুড়ে এক জাল বিস্তার করেছে চিকিৎসক এবং ধর্মীয় প্রচারকদের এক নেটওয়ার্ক, যারা জইশ-ই-মহম্মদের হয়ে কাজ করছিল।

তবে দুবাই সূত্রের তদন্ত চললেও, এক গুরুত্বপূর্ণ তথ্য ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে যে, দিল্লির লালকেল্লার কাছে আই২০ গাড়িটিতে বিস্ফোরণ হয়, সেটি চালাচ্ছিলেন ডা. উমর মহম্মদ।

ফরিদাবাদের আল-ফলাহ বিশ্ববিদ্যালয়ের এই চিকিৎসকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে ডিএনএ পরীক্ষার মাধ্যমে। উমরের হাড়, দাঁত এবং পোশাক থেকে সংগৃহীত নমুনা তাঁর মা ও ভাইয়ের ডিএনএর সঙ্গে ১০০ শতাংশ মিলে গিয়েছে।

এই বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগেই পুলিশ ফরিদাবাদের দুটি আবাসিক ভবন থেকে প্রায় ৩,০০০ কেজি বিস্ফোরক উদ্ধার করেছিল। তদন্তকারীদের ধারণা, এই উদ্ধারই আরও ভয়ঙ্কর একাধিক ধারাবাহিক বিস্ফোরণ রুখে দিয়েছে, যা দিল্লি-সহ একাধিক শহরে ঘটানোর পরিকল্পনা ছিল।

এই গোটা নেটওয়ার্কের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ডা. মুজাম্মিল শাকিল, যিনি 'হোয়াইট-কলার' টেরর ইকোসিস্টেমের একটি মুখ। তাঁকে-সহ তিনজন চিকিৎসক এখন পুলিশের হেফাজতে রয়েছেন।

তদন্তে জানা গেছে, এই সন্ত্রাস মডিউলের সদস্যরা দিল্লি ও এনসিআর অঞ্চলে মোট ছ’টি স্থানে একযোগে বিস্ফোরণ ঘটানোর ছক কষেছিল ৬ ডিসেম্বর - যে তারিখে ১৯৯২ সালে অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছিল।
গ্রেফতার হওয়া অভিযুক্তরা জানিয়েছেন, “বাবরি মসজিদ ধ্বংসের প্রতিশোধ নিতেই” ওই তারিখ বেছে নেওয়া হয়েছিল।

তদন্তকারীদের মতে, দ্রুত পদক্ষেপ এবং রাজ্যগুলির মধ্যে গোয়েন্দা সমন্বয়ের কারণেই দেশ আরেকটি ভয়াবহ হামলা থেকে রক্ষা পেয়েছে।


```