Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘প্রথমে ভোটদান, তারপর জলপান’, দিল্লির ভোটারদের উদ্দেশ্যে বিশেষ বার্তা মোদীর

দিল্লির বিধানসভা নির্বাচনে শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণ। ৭০টি আসনের জন্য ৬৯৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ।

‘প্রথমে ভোটদান, তারপর জলপান’, দিল্লির ভোটারদের উদ্দেশ্যে বিশেষ বার্তা মোদীর

ফাইল চিত্র

শেষ আপডেট: 5 February 2025 08:10

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির বিধানসভা নির্বাচনে শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণ। ৭০টি আসনের জন্য ৬৯৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ। রাজধানীতে আম আদমি পার্টির (আপ) শাসন বজায় থাকবে, নাকি বিজেপি দীর্ঘ তিন দশক পরে ক্ষমতায় ফিরবে, অথবা কংগ্রেস কোনও বড় চমক দেবে? আজকের ভোটেই সে প্রশ্নের উত্তর মিলবে। ভোটগ্রহণ হবে প্রায় ১৪,০০০ বুথে।

দিল্লি বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরুর ঠিক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'আজ দিল্লির সব আসনে ভোট গ্রহণ হবে। আমি এখানকার সকল ভোটারকে আহ্বান জানাচ্ছি, যেন তাঁরা সম্পূর্ণ উদ্যমে গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণ করেন এবং তাদের মূল্যবান ভোট প্রদান করেন। এই বিশেষ মুহূর্তে প্রথমবার ভোট দিতে আসা যুব প্রজন্মের সকলকে আমি বিশেষভাবে অভিনন্দন জানাই। মনে রাখতে হবে – প্রথমে ভোট, তারপর জলপান।'

৭০টি বিধানসভা আসনের ৬৯৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণের প্রক্রিয়া আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে ভোটদান করতে পারবেন ভোটাররা। এরপর এক্সিট পোলের ফলাফল প্রকাশিত হবে, যা দিল্লির মসনদে কোন দল থাকবে তার একটি আভাস দিতে পারে। 

তবে এক্সিট পোলের ফলাফল সবসময় সঠিক নাও হতে পারে, কারণ আসল গণনার ফলাফল অনেক সময় এক্সিট পোলের থেকে পুরোপুরি বিপরীত হয়। আসল ফলাফল জানা যাবে ৮ ফেব্রুয়ারি।

গত বিধানসভা নির্বাচনে ৬২টি আসনে জয়ী হয়েছিল আম আদমি পার্টি (আপ), আর বিজেপি মাত্র ৮টি আসনে জয়লাভ করেছিল। কংগ্রেস সে নির্বাচনে কোনও আসনও পায়নি। তবে এবার নির্বাচনে আশাবাদী রয়েছে কংগ্রেস। অন্যদিকে, আপ এবং বিজেপি উভয়ই একে অপরকে ছাড় দিতে প্রস্তুত নয় এবং কিছুতেই নিজেদের অবস্থান থেকে পিছু হটতে রাজি নয়।


```