Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

অরবিন্দ কেজরিওয়াল ও কে কবিতার জেল হেফাজতের মেয়াদ বাড়ল

৭ মে পর্যন্ত তিহারেই দিল্লির মুখ্যমন্ত্রী

অরবিন্দ কেজরিওয়াল ও কে কবিতার জেল হেফাজতের মেয়াদ বাড়ল

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ফাইল ছবি।

শেষ আপডেট: 23 April 2024 15:28

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি আবগারি দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং তেলঙ্গানার ভারত রাষ্ট্র সমিতির নেত্রী কে কবিতার জেল হেফাজতের মেয়াদ বাড়ল। ৭ মে পর্যন্ত তাঁদের তিহার জেলেই কাটাতে হবে। কেজরিওয়াল এবং কবিতা ছাড়াও গোয়ার ভোটে আম আদমি পার্টির তহবিল সংগঠক চানপ্রিত সিংকে এদিন ভার্চুয়ালি হাজির করা হয় রাউস অ্যাভিনিউ আদালতে।

উল্লেখ্য, গতকাল, সোমবার আদালত আম আদমি পার্টির আহ্বায়ক কেজরিওয়ালের ডাক্তারের সঙ্গে আলোচনার আর্জি খারিজ করে দিয়েছিল। অরবিন্দ তাঁর স্ত্রী সুনীতার উপস্থিতিতে রোজ সুগার সংক্রান্ত পরামর্শের জন্য ব্যক্তিগত ডাক্তারের সঙ্গে ১৫ মিনিট কথা বলার অনুমতি চেয়েছিলেন।

অবশ্য আদালত তাঁর সুগারের চিকিৎসার জন্য ইনসুলিন দেওয়ার দাবি মেনে নিয়েছে। সেইমতো গতকাল থেকেই এইমসের ডাক্তারদের পরামর্শক্রমে সামান্য পরিমাণে ইনসুলিন দেওয়া হয় অরবিন্দ কেজরিওয়ালকে।

সোমবারই আদালত নির্দেশ দিয়েছিল, এইমসের চিকিৎসক ঠিক করবেন, দিল্লির মুখ্যমন্ত্রীর ইনসুলিন প্রয়োজন কিনা। রাতেই কেজরিওয়ালকে ইনসুলিন দেওয়ার সিদ্ধান্ত নেন এইমসের ডাক্তাররা। এখন প্রশ্ন উঠেছে ১২ বছর ধরে ইনসুলিন নেওয়া দিল্লির মুখ্যমন্ত্রীকে কেন তিহার জেল কর্তৃপক্ষ তা দিচ্ছিল না। এই ব্যাপারে সোমবার আদালতে প্রশ্নের মুখে পড়ে তিহার জেল কর্তৃপক্ষ।

কেজরিওয়ালের স্ত্রী সুনীতা অভিযোগ করেছেন, ইনসুলিন না দিয়ে জেলে তাঁর স্বামীকে মেরে ফেলার চেষ্টা হচ্ছে।

এই বিবাদের মধ্যেই নয়া সমস্যার মুখে পড়তে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী। জেল কর্তারা বলেছেন, বাড়ির খাবার খেয়েই সুগার বাড়িয়ে ফেলেছেন মুখ্যমন্ত্রী। এখন এইমসের চিকিৎসকেরা মুখ্যমন্ত্রীকে বাড়ির বদলে জেলে ডায়াবেটিক বন্দিদের জন্য বরাদ্দ ডায়েট দেওয়ার সুপারিশ করতে পারেন, এমন আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না আপ নেতারা।

আপের বক্তব্য, জেল কর্তারা দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের কথায় চলছেন। পরিকল্পনা করেই ইনসুলিন না দিয়ে সুগার বাড়তে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর। উদ্দেশ্য, বাড়ির খাবার বন্ধ করা।


```