Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্রেনের নাম গুলিয়ে ফেলার কারণেই বিপত্তি! পদপিষ্টের ঘটনায় রেলের দিকেই আঙুল দিল্লি পুলিশের

শেষমুহূর্তে প্রয়াগরাজে যাওয়ার জন্য স্পেশ্যাল ট্রেনটির প্লাটফর্ম পরিবর্তনের ঘোষণা কানে আসতেই হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে।

ট্রেনের নাম গুলিয়ে ফেলার কারণেই বিপত্তি! পদপিষ্টের ঘটনায় রেলের দিকেই আঙুল দিল্লি পুলিশের

ফাইল ছবি

শেষ আপডেট: 16 February 2025 18:36

দ্য ওয়াল ব্যুরো: শনিবার রাতের আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। ঘটনার পর ২৪ ঘণ্টা কাটতে চললেও নিউ দিল্লি রেল স্টেশনের ছবিটা যেন কিছুতেই ভোলা যাচ্ছে না। ভয়াবহ পদপিষ্টের ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই মহিলা ও শিশু। দুর্ঘটনার দায় এড়াতে ইতিমধ্যে কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে। এবার দুর্ঘটনার আসল কারণ সামনে আনল দিল্লি পুলিশ।

দিল্লি পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময়ে একাধিক ট্রেনের প্লাটফর্মে না পৌঁছনো এবং উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভে যাওয়ার জন্য আচমকাই একটি স্পেশ্যাল এক্সপ্রেস ট্রেনের ঘোষণা শুনেই যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। যার জেরেই ঘটে যায় দুর্ঘটনা। 

সূত্রের খবর, শনিবার রাতে শেষমুহূর্তে প্রয়াগরাজে যাওয়ার জন্য স্পেশ্যাল ট্রেনটির প্লাটফর্ম পরিবর্তনের ঘোষণা কানে আসতেই হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। যদিও রেল কর্তৃপক্ষের তরফে এই তথ্য সম্পূর্ণভাবে অস্বীকার করে 'গুজব' বলে উড়িয়ে দেওয়া হয়। যদিও পরে বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হতেই আসরে নেমে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, “নয়া দিল্লি রেলওয়ে স্টেশনে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। যাত্রীদের চাপ সামলাতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।"

দিল্লি পুলিশ জানিয়েছে, প্রয়াগরাজে যাওয়ার দুটি ট্রেনের নাম গুলিয়ে ফেলার কারণেই যাত্রীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। প্রয়াগরাজ এক্সপ্রেস ওই সময় ১৪ নম্বর প্লাটফর্মে এসে দাড়িয়েছিল। কিন্তু সে সময় আচমকাই প্রয়াগরাজে যাওয়ার অন্য অপর ট্রেন প্রয়াগরাজ স্পেশ্যাল ১৬ নম্বর প্লাটফর্মে আসছে বলে ঘোষণা করতেই বাধে বিপত্তি। এরপরই যাত্রীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয় এবং হুড়োহুড়ি পড়ে যায়। 

এছাড়াও দিল্লি পুলিশ জানিয়েছে, প্রয়াগরাজে যাওয়ার আরও ৪ টি ট্রেনের মধ্যে ৩ টি তাঁদের নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলছিল। সে কারণেই স্টেশনে ওইসময় ব্যাপক ভিড় হয়েছিল।

তবে দিল্লি পুলিশের অভিযোগকেও পাত্তা দেয়নি রেল। উত্তর রেলওয়ের তরফে জানিয়ে দেওয়া হয়, কোনও ট্রেন বাতিল করা হয়নি এবং কোনও ট্রেনের প্লাটফর্ম পরিবর্তন করা হয়নি। সমস্ত ট্রেন নির্দিষ্ট সময় মেনেই চলছিল। কিন্তু আচমকা এক যাত্রী পা পিছলে প্ল্যাটফর্মের সিঁড়িতে পড়ে যাওয়ায় পদপিষ্টের ঘটনা ঘটে।

রবিবার, দিল্লি পুলিশ জানিয়েছে দ্রুত পদপিষ্টের ঘটনার তদন্ত শুরু হবে এবং ঠিক কী ঘটেছিল তা জানতে দুর্ঘটনার আগে ঠিক কী ঘটেছে তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। ঘটনার তদন্তের স্বার্থে রেলের তরফে দুই সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটির তরফে নিউ দিল্লি রেলস্টেশনের সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখার জন্য ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। 

রেলের তরফে নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের জন্য আড়াই লক্ষ এবং সামান্য আহতদের জন্য এক লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।


```