Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

তিহারে কেজরির রোজের রুটিন, সকাল সাড়ে ৬টায় ওঠা, দুপুর-রাতে ডাল, ভাত, রুটি, সবজি

প্রতিবেশী সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন, সঞ্জয় সিং ও কে কবিতা

তিহারে কেজরির রোজের রুটিন, সকাল সাড়ে ৬টায় ওঠা, দুপুর-রাতে ডাল, ভাত, রুটি, সবজি

ফাইল ছবি

শেষ আপডেট: 1 April 2024 15:40

দ্য ওয়াল ব্যুরো: আম আদমি পার্টির চতুর্থ এবং বিরোধী দলের পঞ্চম নেতা হিসেবে সোমবার দিল্লির তিহার জেলের সংসারে ঢুকতে চলেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁকে তিহারের ২ নম্বর জেলের কয়েদি হিসেবে রাখা হবে। কেজরির প্রতিবেশীরা হলেন ১ নম্বর জেলে থাকা তাঁরই উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন রয়েছেন তারই পাশে ৭ নম্বরে। রাজ্যসভার এমপি সঞ্জয় সিং ৫ নম্বরের বাসিন্দা। পাশাপাশি মহিলাদের জন্য সংরক্ষিত ৬ নম্বর জেলে রয়েছেন ভারত রাষ্ট্র সমিতির নেত্রী তথা তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতা।

 এবার থেকে তিহার জেলের নিয়মকানুন সব মেনে চলতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকেও। যেমন, সকাল সাড়ে ৬টায় উঠে পড়া। তখন প্রাতঃরাশে দেওয়া হবে চা এবং কয়েক পিস পাউরুটি। এরপরেই স্নান সেরে নিতে হবে। তারপর আদালতে হাজিরার দিন থাকলে সেখানে যাওয়া কিংবা তাঁর কৌঁসুলিদের সঙ্গে আলোচনা সেরে নেওয়া।

 দুপুরের খাবার দেওয়া হবে সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে। তাতে থাকবে ভাত অথবা পাঁচ পিস রুটি, ডাল ও একটা সবজি। দুপুর থেকে বেলা ৩টে পর্যন্ত কয়েদিদের সেলে বন্ধ করে রাখা হয়। সন্ধ্যা সাড়ে ৫টায় দিয়ে দেওয়া হয় রাতের খাবার। তারপর সন্ধ্যা ৭টার মধ্যে ফের সেলে ঢুকিয়ে দেওয়া হয়।

 মুখ্যমন্ত্রীর জন্য বিশেষ ব্যবস্থা হিসেবে টিভি দেখতে পারবেন। নির্দিষ্ট বিধিনিষেধের বাইরে ১৮-২০টি চ্যানেল দেখতে পাবেন। যার মধ্যে খবর, বিনোদন এবং খেলার চ্যানেল থাকবে। ডায়াবেটিস থাকার জন্য এদিন রাউস অ্যাভিনিউ আদালতে তাঁর আইনজীবী বিশেষ খাবার ও ওষুধের ব্যবস্থার অনুমতি চান। এর আগে তাঁর স্ত্রী সুনীতা কেজরিওয়াল ইডি হেফাজতে থাকাকালীন অরবিন্দের স্বাস্থ্যের অবনতি, সুগার ফল করার অভিযোগ তুলেছিলেন। পরিবারের সঙ্গে সপ্তাহে দুবার দেখা করার সুযোগ পাবেন।


```