Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অরবিন্দ কেজরিওয়াল জামিন পেলেন, ভোট পর্যন্ত মুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী

ভোটের মুখে স্বস্তিতে আম আদমি পার্টি

অরবিন্দ কেজরিওয়াল জামিন পেলেন, ভোট পর্যন্ত মুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী

অরবিন্দ কেজরিওয়াল। ফাইল ছবি।

শেষ আপডেট: 10 May 2024 14:45

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করে। এর ফলে লোকসভা ভোটের আগে ইন্ডিয়া জোটের শরিক হিসেবে আম আদমি পার্টি বিরাট নৈতিক জয় ঘরে তুলল। কেন্দ্রীয় এজেন্সিগুলোকে দিয়ে কোণঠাসা করে দেওয়ার চেষ্টার অভিযোগ তুলছিল বিরোধীরা, এদিন সর্বোচ্চ আদালতের নির্দেশে সেই বিজেপিকে একপ্রকার চাপে ফেলে দিল আপ।

সর্বোচ্চ আদালত কেজরিওয়ালকে ১ জুন অর্থাৎ সপ্তম দফা, ভোটের শেষদিন পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। উল্লেখ্য, গত ২১ মার্চ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন মুখ্যমন্ত্রী। আদালত বলেছে, ভোট শেষ হওয়ার পরেই ২ জুনের মধ্যে জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে কেজরিওয়ালকে।

মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জামিনের তীব্র বিরোধিতা করে। গত বৃহস্পতিবারই আদালত কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দেওয়ার আভাস দিয়েছিল। আদালতের পর্যবেক্ষণ ছিল, এখন ভোট চলছে। তাই একটি রাজনৈতিক দলের সর্বাধ্যক্ষ হিসেবে অরবিন্দ কেজরিওয়ালের দলের পাশে দাঁড়ানো জরুরি। বিশেষত তিনি কোনও সন্ত্রাসবাদী বা দাগি অপরাধী নন। তাহলে তাঁর জামিনের ব্যাপারে আপত্তি কীসের!

এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তর বেঞ্চ জামিনের আবেদন মঞ্জুর করে। আদালত অবশ্য এদিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, জামিনে মুক্ত হলেও মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কোনও কাজ করতে পারবেন না। দিল্লির লেফটেন্যান্ট জেনারেলের অনুমতি ছাড়া তিনি কোনও সরকারি কাজে নিজেকে যুক্ত রাখতে পারবেন না। ভিসা, পাসপোর্ট তদন্তকারী আধিকারিকের কাছে জমা রাখতে হবে। ইডির অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না কেজরিওয়াল।


```