Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কবিতার পর কি কেজরিওয়াল? দিল্লির মুখ্যমন্ত্রীকেও গ্রেফতার করতে পারে সিবিআই

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও গ্রেফতার করতে পারে সিবিআই।

কবিতার পর কি কেজরিওয়াল? দিল্লির মুখ্যমন্ত্রীকেও গ্রেফতার করতে পারে সিবিআই

অরবিন্দ কেজরিওয়াল ও কে কবিতা

শেষ আপডেট: 12 April 2024 16:06

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও গ্রেফতার করতে পারে সিবিআই। দিল্লির মুখ্যমন্ত্রী বর্তমানে তিহাড় জেলে বন্দি। গত মাসের ২১ তারিখ তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী সোমবার তাঁকে আদালতে তোলার কথা। তার আগেই তাঁকে গ্রেফতার করতে পারে আর এক তদন্তকারী সংস্থা সিবিআই। দিল্লির মদ দুর্নীতির প্রথম মামলাকারী ওই তদন্তকারী সংস্থাই।

গত বুধবার ভারত রাষ্ট্র সমিতির নেত্রী কে কবিতাকে গ্রেফতার করে সিবিআই। তিনিও বর্তমানে তিহাড়ে বন্দি। কবিতাকেও গত ১৫ মার্চ গ্রেফতার করে ইডি। জেলবন্দি কবিতাকে সিবিআই গ্রেফতার করার পর  শুক্রবার তারা আদালতে আর্জি জানিয়েছে ভারত রাষ্ট্র সমিতির নেত্রীকে হেফাজতে নিয়ে জেরা করতে চায়। আাদালত এখনও সিবিআইয়ের আর্জি নিয়ে সিদ্ধান্ত জানায়নি।

কবিতাকে গ্রেফতারের পরই জল্পনা ছড়ায় কেজরিওয়ালের একই পরিণতি হতে পারে। সেই জল্পনা তুঙ্গে ওঠে দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার জামিনের আবেদন সিবিআই বিরোধিতা করার সময়। মণীশকে গ্রেফতার করেছে সিবিআই। আদালতে তারা মণীশের জামিনের আর্জি খারিজের আবেদন জানিয়ে বলে মদ দুর্নীতির তদন্তে শিগগির দিল্লির এক অতি প্রভাবশালী ব্যক্তিকে গ্রেফতার করা হবে। মণীশকে তারা ওই ব্যক্তির সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায়। 

তখন থেকেই দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের জল্পনা ছড়ায়। যদিও দিল্লির মুখ্যমন্ত্রীকে গত ২১ মার্চ গ্রেফতার করে ইডি। কবিতাকে গ্রেফতারের পর কেজরিওয়ালকে নিয়ে একই পদক্ষেপ করার আশঙ্কা তৈরি হয়েছে। 

মদ দুর্নীতির মামলায় কেজরিওয়ালের মতো কবিতাকেও অন্যতম ষড়যন্ত্রকারী বলে চার্জশিটে উল্লেখ করেছে ইডি, সিবিআই। দুই তদন্তকারী সংস্থার অভিযোগ, সাউথ গ্রুপ নামে হায়দরাবাদের একটি সংস্থাকে সামনে রেখে কবিতা তেলঙ্গানার মদ ব্যবসায়ীদের আবগারি লাইসেন্স পাইয়ে দিয়েছেন। বিনিময়ে আপের নির্বাচনী তহবিলে একশো কোটি টাকা দিয়েছে ওই ব্যবসায়ী গোষ্ঠী।


```