Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মর্নিং ওয়াকে বেরিয়ে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা ব্যবসায়ী, শত্রুতা ছিল না, বলছে পরিবার

ওই ব্যক্তি দিল্লির কৃষ্ণ নগরের বাসিন্দা। থালা-বাসনের ব্যবসা রয়েছে তাঁর।

মর্নিং ওয়াকে বেরিয়ে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা ব্যবসায়ী, শত্রুতা ছিল না, বলছে পরিবার

সংগৃহীত চিত্র

শেষ আপডেট: 7 December 2024 12:14

দ্য ওয়াল ব্যুরো: সকালে বেরিয়েছিলেন মর্নিং ওয়াকে। স্কুটারে করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে খুন করল দুই দুষ্কৃতী। দিল্লির ফর্স বাজারের ঘটনা।

শনিবার সকালে সুনীল জৈন নামের ওই ব্যবসায়ী স্কুটারে করে যমুনা স্পোর্টস কমপ্লেক্সে হাঁটতে গেছিলেন। স্কুটার রেখে হাঁটেন প্রতিদিনের মতো। হাঁটা শেষে স্কুটারে চেপে ফেরার সময় তাঁকে লক্ষ্য করে গুলি করে দুই দুষ্কৃতী। তাঁর ওপর সাত-আট রাউন্ড গুলি চালানো হয় বলে খবর। 

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি দিল্লির কৃষ্ণ নগরের বাসিন্দা। থালা-বাসনের ব্যবসা রয়েছে তাঁর। কী কারণে খুন, সেই নিয়ে দ্বন্দ্বে পুলিশ কারণ পরিবারের তরফে জানানো হয়েছে, ব্যবসায়ীর সঙ্গে কারও তেমন শত্রুতা ছিল না। 

শাহদারা জেলার ডেপুটি কমিশনার অফ পুলিশ এবিষয়ে জানান, ঘটনার খবর শুনেই অপরাধ দমন শাখার লোকজনকে পাঠানো হয়েছে এলাকায়। তদন্ত শুরু হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

খুনের পরই এলাকা ছেড়ে পালায় দুষ্কৃতীরা। তাদের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে এলাকায়। 


```