Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

এত অধঃপতন! সময়মতো স্যান্ডউইচ না পেয়ে মেজাজ হারালেন চিকিৎসক, তুলোধনা 'ইন্ডিগো'কে

বেঙ্গালুরু থেকে দিল্লির যাওয়ার জন্য বিমানে উঠেছিলেন ডাঃ সুভ্রাঙ্কর দত্ত। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, তাঁর হাই সুগার রয়েছে।

এত অধঃপতন! সময়মতো স্যান্ডউইচ না পেয়ে মেজাজ হারালেন চিকিৎসক, তুলোধনা 'ইন্ডিগো'কে

ফাইল চিত্র

শেষ আপডেট: 3 February 2025 17:22

দ্য ওয়াল ব্যুরো: আগে থেকে বুকিং করেও সময়মতো খাবার পাননি। তাই দিল্লির এক ডাক্তার পণ করেছেন যে আর কোনও ইন্ডিগোর ফ্লাইটে উঠবেন না! সোশ্যাল মিডিয়ায় কর্তৃপক্ষকে তুলোধনা করেছেন তিনি। বলেছেন, 'ইন্ডিগোর এত অধঃপতন, ভাবা যায় না।' ঠিক কী ঘটেছে? 

বেঙ্গালুরু থেকে দিল্লির যাওয়ার জন্য বিমানে উঠেছিলেন ডাঃ সুভ্রাঙ্কর দত্ত। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, তাঁর হাই সুগার রয়েছে। তাই সময়মতো খাবার খাওয়াটা খুব জরুরি। সেই কারণেই তিনি টিকিট বুক করার সময়ই মিল বুক করে দিয়েছিলেন। কিন্তু অভিযোগ, বারংবার চাওয়া সত্ত্বেও সেই খাবার তিনি পাননি। গোটা যাত্রাই তাঁকে কার্যত না খেয়ে করতে হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। 

এক্স হ্যান্ডেলে চিকিৎসক দত্ত লিখেছেন, ''আমার সঙ্গে যা হল তা যেন আর কারও সঙ্গে না হয়। মারাত্মক অভিজ্ঞতা। আর জীবনে ইন্ডিগোতে উঠব না। তাঁদের এমন অধঃপতন হয়েছে যেটা মেনে নেওয়া যায় না। আমার পরিস্থিতির জন্য ইন্ডিগো ১০০ শতাংশ দায়ী।'' তিনি জানিয়েছেন, ফ্লাইটে ওঠার কিছু পরই তিনি তাঁর অর্ডার করা স্যান্ডউইচ চেয়েছিলেন। কিন্তু তাঁকে বলা হয়, বেঙ্গালুরু বিমানবন্দরের কিছু সমস্যার জন্য খাবার দিতে একটু দেরি হবে। সাময়িক ধৈর্য ধরলেও ডাক্তারবাবুর সহ্যের সীমা পেরিয়ে যায় কিছু সময়ের পরই। 

ইন্ডিগোর বিরুদ্ধে বোমা ফাটিয়ে তিনি অভিযোগ করেছেন, ''৩০ মিনিট আমি আবার খাবার চাই। ততক্ষণে আমার একটু শরীর খারাপও লাগছে। কিন্তু আমাকে বলা হয় আরও কিছুটা সময় লাগবে। এরপর বেশ কিছুক্ষণ কেটে গেলেও কেউ খাবার দিতে আসেনি। তারপর একজনকে ডাকা হলে তিনি জানান, অন্য একজন এসে আমাকে খাবার দেবে! কিন্তু সেটাও হয় না। এমনকী এমারজেন্সি বোতাম টিপলেও কেউ সাহায্যের জন্য আসেনি।'' 

তিনি দাবি করেছেন, এইভাবে বেঙ্গালুরু থেকে দিল্লি কার্যত না খেয়ে আসতে হয়েছে তাঁকে। ক্যাপ্টেন যখন জানিয়েছেন যে তাঁরা দিল্লির কাছে, তখন তাঁকে একজন এসে স্যান্ডউইচ দিয়ে যান। যদিও আরও একটি ভুল তাঁরা করে। চিকিৎসক চিনি ছাড়া চা চেয়েছিলেন, কিন্তু তাঁকে ব্ল্যাক কফি দেওয়া হয়! চিকিৎসকের প্রশ্ন, ''এই ধরনের ব্যবহারে যদি সত্যিই কেউ অসুস্থ হয়ে পড়েন, আশঙ্কাজনক হয়ে যান, তাহলে কি তার দায় বিমান কর্তৃপক্ষ নেবে?'' 

ইন্ডিগোর তরফে এই ইস্যুতে মুখ খুলে ক্ষমা চাওয়া হয়েছে। তাঁরা জানিয়েছে, এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে তার দিকে তাঁরা নজর দেবে। একই সঙ্গে, যা ঘটেছে তার জন্য তাঁরা লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী। 


```