Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিজেপি নাকি সমীক্ষা উড়িয়ে ক্ষমতায় ফের কেজরিওয়াল? আর কিছু পরেই জানা যাবে রাজধানীর জনাদেশ

দিল্লি বিধানসভায় মোট ৭০টি আসন রয়েছে। তার মধ্যে ৬২টিই রয়েছে কেজরিওয়ালের দখলে। সরকার গড়তে প্রয়োজন ৩৬টি আসন।

বিজেপি নাকি সমীক্ষা উড়িয়ে ক্ষমতায় ফের কেজরিওয়াল? আর কিছু পরেই জানা যাবে রাজধানীর জনাদেশ

মোদী ও কেজরিওয়াল।

শেষ আপডেট: 8 February 2025 07:31

দ্য ওয়াল ব্যুরো: রাজধানীর ভোটে বুথ ফেরত সমীক্ষা কি মিলে যাবে? নাকি লোকসভা ভোটের ফলাফলের পুনরাবৃত্তি ঘটবে দিল্লির ভোটে! সব মহলের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে দিল্লির বিধানসভা ভোট গণনা। যা আর কিছু পরেই শুরু হবে (সকাল আটটা থেকে)।

 গত ৬টি বিধানসভা নির্বাচনে দিল্লিতে হেরেছে বিজেপি। তবে এবারে অধিকাংশ বুথফেরত সমীক্ষাই পদ্মশিবিরকে এগিয়ে রেখেছে। তাতে ফল প্রকাশের আগে আত্মবিশ্বাসী গেরুয়া শিবির।


অন্যদিকে ভোটের পরও কমিশনের বিরুদ্ধে ‘অনিয়মের’ অভিযোগে সরব থাকতে দেখা গিয়েছে আম আদমি পার্টিকে (আপ)। পর্যবেক্ষকদের অনেকের মতে, ধারাবাহিক অভিযোগ তোলা থেকেই টিম কেজরিওয়ালের দুশ্চিন্তা স্পষ্ট হচ্ছে।

একই সঙ্গে উঠে আসছে, গত লোকসভা ভোটে বুথ ফেরত সমীক্ষাও। সিংহভাগ সমীক্ষক সংস্থায় জানিয়েছিল, বিজেপি এককভাবে সরকার গড়বে। তবে ফলাফল বেরোতে স্পষ্ট হয়ে যায়, সরকার গঠন করলেও বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

দিল্লি বিধানসভায় মোট ৭০টি আসন রয়েছে। তার মধ্যে ৬২টিই রয়েছে কেজরিওয়ালের দখলে। সরকার গড়তে প্রয়োজন ৩৬টি আসন। কিন্তু বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষাতেই দাবি করা হয়েছে, কেজরিওয়ালের আপ ২৫ এর ঘর টপকাবে না। কংগ্রেস আসন না পেলেও তাদের ভোট বৃদ্ধির আপের ধরাশয়ের প্রধান কারণ হতে পারে বলেও দাবি করা হয়েছে বিভিন্ন সমীক্ষায়।

এখন দেখার দিল্লির দেড় কোটি ভোটার আগামী পাঁচ বছরের জন্য শাসক হিসেবে কাকে বেছে নিলেন।


```