Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিল্লিতে 'স্বাস্থ্য জরুরি অবস্থা', বন্ধ ২ বিশ্ববিদ্যালয়, আদৌ রাজধানী থাকবে? প্রশ্ন তারুরের

২২টি ট্রেন ৯-১২ ঘণ্টা দেরিতে চলাচল করছে। এছাড়াও ৯টি ট্রেন বাতিল করা হয়েছে ঘন ধোঁয়াশার কারণে।

দিল্লিতে 'স্বাস্থ্য জরুরি অবস্থা', বন্ধ ২ বিশ্ববিদ্যালয়, আদৌ রাজধানী থাকবে? প্রশ্ন তারুরের

দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী কেন্দ্রীয় সরকারের ঘাড়ে দোষ চাপিয়েছেন।

শেষ আপডেট: 19 November 2024 10:49

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি কি আর দেশের রাজধানী থাকবে? রাজধানী শহরের বিপজ্জনক মাত্রায় বায়ুদূষণ নিয়ে মঙ্গলবার এই প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা শশী তারুর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দৈনন্দিন সহনশীল দূষণের মাত্রা থেকে ৬০ গুণ বেশি ছাড়িয়েছে দিল্লির দূষণ। এদিকে, দূষণের কারণে সুপ্রিম কোর্ট সোমবারই আম আদমি পার্টির সরকারকে প্রবল ভর্ৎসনা করে। তার জেরে দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী কেন্দ্রীয় সরকারের ঘাড়ে দোষ চাপিয়েছেন।

মঙ্গলবার দিল্লি ও সংলগ্ন নয়ডা, গাজিয়াবাদ এবং গুরুগ্রামে বিপজ্জনক মাত্রা ছুঁয়েছে দূষণের সূচক। এই জায়গাগুলিতে সূচক ৫০০ ছুঁয়েছে এদিন সকালে। এনিয়ে গত সাতদিন ধরে দিল্লির দূষণে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রাথমিক স্কুলের পর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এমনকী দিল্লি বিশ্ববিদ্যালয়ও অনলাইন ক্লাস চালু করেছে মঙ্গলবার থেকে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৩ নভেম্বর পর্যন্ত অনলাইনে ক্লাস চলবে। জওহরলাল নেহরু ২২ নভেম্বর পর্যন্ত অনলাইনে ক্লাস নেবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

দিল্লি সরকার এই পরিস্থিতিকে স্বাস্থ্য জরুরি অবস্থা বলে ঘোষণা করেছে। সমস্ত প্রতিষ্ঠানের কাছে দূষণ ঠেকানোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে। প্রবল দূষণের জেরে অসংখ্য ট্রেন এবং উড়ান চলাচল বিঘ্ন দেখা দিয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত অন্তত ২২টি ট্রেন ৯-১২ ঘণ্টা দেরিতে চলাচল করছে। এছাড়াও ৯টি ট্রেন বাতিল করা হয়েছে ঘন ধোঁয়াশার কারণে। 


```