Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

২৫ লক্ষের বেশি প্রদীপ জ্বলল অযোধ্যায়! দীপাবলিতে তৈরি হল দুই বিশ্বরেকর্ড

রাম মন্দির প্রতিষ্ঠার পর রামজন্মভূমিতে রামলালার প্রথম দীপাবলি উপলক্ষ্যে অনন্য রেকর্ড গড়েছে অযোধ্যা। 

২৫ লক্ষের বেশি প্রদীপ জ্বলল অযোধ্যায়! দীপাবলিতে তৈরি হল দুই বিশ্বরেকর্ড

ফাইল চিত্র

শেষ আপডেট: 30 October 2024 21:44

দ্য ওয়াল ব্যুরো: ২৮ লক্ষ প্রদীপ জ্বালিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছিল। তবে তার থেকে কম প্রদীপ জ্বালিয়েই রেকর্ড গড়ে ফেলল অযোধ্যা। বুধবার সেখানে পালিত হয়েছে 'দীপোৎসব ২০২৪'। রাম মন্দির প্রতিষ্ঠার পর রামজন্মভূমিতে রামলালার প্রথম দীপাবলি উপলক্ষ্যে অনন্য রেকর্ড গড়েছে অযোধ্যা। 

সরযূ নদীর তীরে বুধবার জ্বালানো হয়েছে ২৫ লক্ষ ১২ হাজার ৫৮৫টি প্রদীপ। আর এতেই তৈরি হয়েছে নয়া গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড। এর আগে এক জায়গায় এত প্রদীপ কোনও দিন জ্বালানো হয়নি। একই সঙ্গে আরও একটি গিনিস রেকর্ড হয়েছে। তা হল, প্রদীপ জ্বালানোয় সবথেকে বেশি মানুষের অন্তর্ভুক্তি। 

রাম মন্দিরের জন্য বিশেষ ধরনের পরিবেশ বান্ধব প্রদীপ জ্বালানো হয় যাতে প্রদীপ দীর্ঘক্ষণ জ্বললেও এর ফলে কোনও দাগ ও কালি বেরবে না, ফলে মন্দিরের চাকচিক্য যথাযথ থাকবে।

A view of a laser show at a ghat on the banks of the Saryu River during 'Deepotsav 2024' on the eve of the 'Diwali' festival, in Ayodhya.(Deepak Gupta/ Hindustan Times)

দীপাবলি উপলক্ষ্যে সরযূ নদীর দুপারে ৫৫টি ঘাটে প্রদীপ জ্বালিয়ে সাজানো হয়। আগামী ১ নভেম্বর পর্যন্ত দর্শনের জন্য মধ্যরাত অবধি রাম মন্দির খোলা থাকবে। 

Citizen take part in the 'Deepotsav 2024' on the eve of the 'Diwali' festival, in Ayodhya on October 30.(Deepak Gupta/ Hindustan Times)

বুধবার এই উৎসবে সামিল হয়ে রাজ্যের মন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ''৫০০ বছর পর শ্রী রাম অযোধ্যায় দীপাবলি উৎসবে মাততে পেরেছেন। এটা সবে শুরু। ২০৪৭ সালে যখন দেশ স্বাধীনতার ১০০ বছর উদযাপন করবে তখন মথুরা এবং কাশীও অযোধ্যার মতো উজ্জ্বল হবে।'' 


```