
অভিযুক্ত মুস্কান ও সাহিল
শেষ আপডেট: 31 March 2025 13:57
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মীরাটের মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের হত্যার অভিযোগ উঠেছিল স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে। ঘটনার তদন্ত যত এগোচ্ছে, তত সামনে আসছে স্ত্রী মুসকান রাস্তোগি (Muskan Rastogee) এবং তার প্রেমিক সাহিল শুক্লার নানা কীর্তি। এই মুহূর্তে তারা দু'জনেই হাজতে রয়েছে। সেখানেও কীর্তির শেষ নেই।
এ কথা বলার কারণ, সদ্য একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, উর্দি পরা সিনিয়র পুলিশ আধিকারিক মুসকানকে চুমু খাচ্ছে মুসকান। যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। জেলের মধ্যে কী করে এহেন কাণ্ড ঘটাতে পারে কেউ, তা নিয়ে শোরগোল পড়ে গেছে।
যদিও এ ব্যাপারে মীরাট পুলিশ (Meerut Police) বিবৃতি দিয়ে জানিয়েছে এটা ডিপফেক ভিডিও। ইতিমধ্যেই তথ্য প্রযুক্তি আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে। যে পুলিশ অফিসারকে ভিডিও দেখা গেছে, তিনিই মামলা দায়ের করেছেন।
ওই পুলিশ অফিসারের দাবি, তাঁর ভাবমূর্তি নষ্ট করার জন্যই এহেন ভিডিও তৈরি করা হয়েছে। মীরাটের এসপি আয়ুষ বিক্রম সিং জানিয়েছেন, অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা হবে।
বস্তুত, মুসকান রাস্তোগি স্বামী সৌরভ রাজপুতকে প্রেমিক সাহিলের সঙ্গে মিলে খুন করে ১৫ টুকরো করেছিল। তারপর সেই দেহ নীল ড্রামে ভরে সিমেন্ট দিয়ে সিল করে দেয় তারা।