Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

তিরুপতির পদপিষ্টের ঘটনায় মৃতের সংখ্যা বাড়ল, ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবারই তিরুপতি যাবেন বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। 

তিরুপতির পদপিষ্টের ঘটনায় মৃতের সংখ্যা বাড়ল, ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ফাইল চিত্র

শেষ আপডেট: 9 January 2025 07:24

দ্য ওয়াল ব্যুরো: তিরুপতির পদপিষ্টের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬। বুধবার প্রাথমিকভাবে ৩ জনের মৃত্যুর খবর সামনে এসেছিল। পরে রাতের দিকে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও একাধিক আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবারই তিরুপতি যাবেন বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। 

পুজো দেওয়ার টোকেন নিতে গিয়ে তিরুপতিতে মাত্রাতিরিক্ত ভিড় হয়ে যায়। টোকেন দেওয়া শুরু হলে হুড়োহুড়িতে পদপিষ্ট হন প্রচুর মানুষ। তাতেই ৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজম তামিলনাড়ুর বাসিন্দা। বাকিরা কোথা থেকে এসেছিলেন, তা এখনও জানা যায়নি। তবে এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। কারণ জমায়েত হয়েছিল অন্তত ৪ হাজার মানুষের। 

ঘটনায় শোকপ্রকাশ করে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী নাইডু মৃত এবং আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দুঃখপ্রকাশ করে বার্তা দিয়েছেন। যদিও এখনও পর্যন্ত কোনও আর্থিক ক্ষতিপূরণের বিষয়ে ঘোষণা করা হয়নি। তবে আহতদের চিকিৎসার ভার যে সরকার নেবে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে। 

পুলিশি ব্যবস্থা থাকার পরও কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে বৈঠক করেছে তিরুপতি মন্দির কর্তৃপক্ষ। একই সঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটতে পারে সে জন্য ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডিও এই ঘটনায় শোকবার্তা দিয়েছেন। 


```