Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাহুল-প্রিয়ঙ্কা ধস কবলিত ওয়ানাড়ে যেতে পারেন, মৃত্যুস্রোত ১০০ ছাড়াল, ত্রাণ-উদ্ধারে চপার

মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, জোর কদমে উদ্ধার চলছে

রাহুল-প্রিয়ঙ্কা ধস কবলিত ওয়ানাড়ে যেতে পারেন, মৃত্যুস্রোত ১০০ ছাড়াল, ত্রাণ-উদ্ধারে চপার

দুর্গত এলাকায় উদ্ধারকাজ চলছে।

শেষ আপডেট: 30 July 2024 18:44

দ্য ওয়াল ব্যুরো: সন্ধ্যা ঘনিয়ে আসায় উদ্ধারকার্য খানিকটা ব্যাহত। তাহলেও সেনা, পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী সকলে মিলে কেরলের ওয়ানাড় জেলায় অতিভারী বৃষ্টির জেরে নদীর জলের তোড়ে ভেসে যাওয়া মানুষের খোঁজ থামেনি। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত অন্তত ১০০ জনের মৃত্যুর খবর মিলেছে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, জোর কদমে উদ্ধার চলছে, ফলে মৃতের সংখ্যা এখনই হলফ করে বলা যাচ্ছে না।

মুখ্যমন্ত্রী এদিন আরও জানান, রাজ্যের এই বিপর্যয়ে বিভিন্ন রাজ্য এবং সংস্থা অর্থ সাহায্যে এগিয়ে এসেছে। কেরল ব্যাঙ্ক ৫০ লক্ষ টাকা, সিকিমের মুখ্যমন্ত্রী ২ কোটি এবং তামিলনাড়ু সরকার ৫ কোটি টাকা দেওয়ার কথা জানিয়েছেন। রাজ্যে দুদিনের শোকপালনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। যদিও ভোগান্তির শেষ এখানেই নয়, আরও দুদিন রাজ্যে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

মুখ্যমন্ত্রী আরও জানান, কেবলমাত্র ওয়ানাড়ে ৪৫টি ত্রাণ শিবির এবং রাজ্যে ১১৮টি ত্রাণ শিবির খোলা হয়েছে। সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানোর কাজ চালাচ্ছে। বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন।

এই অবস্থায় ওয়ানাড় লোকসভা কেন্দ্রের প্রাক্তন বিজয়ী প্রার্থী রাহুল গান্ধী ও উপনির্বাচনের সম্ভাব্য কংগ্রেস প্রার্থী প্রিয়ঙ্কা গান্ধী ধস কবলিত এলাকায় যেতে পারেন। এদিন দলের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বলেন, এই সময়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলা উচিত। আমরা একসঙ্গে কাজ করতে আগ্রহী, যাতে সর্বাধিক মানুষকে নিরাপদে আনা যায়। আমরা ওয়ানাড়ে যাওয়ার পরিকল্পনা করছি। হ্যাঁ রাহুল এবং প্রিয়ঙ্কাও যেতে পারেন।


```