Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গণপিটুনির শাস্তি মৃত্যুদণ্ড! সংসদে বিল পেশ শাহের

সংসদের ভিতর ক্যানেস্টার হামলার পর এখনও অবধি বিরোধী দলগুলির ১৪৩ জন সাংসদ সাসপেন্ড হয়েছেন। প্রায় একচ্ছত্রভাবেই লোকসভার ভিতরে আলোচনা চালাচ্ছেন বিজেপি তথা এনডিএ জোটের এমপিরা।

গণপিটুনির শাস্তি মৃত্যুদণ্ড! সংসদে বিল পেশ শাহের

শেষ আপডেট: 20 December 2023 19:09

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার কার্যত ‘বিরোধীশূন্য’ লোকসভায় তিনটি নতুন ফৌজদারি আইন বিল নিয়ে বক্তব্য পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে ইংরেজ আমলের পুরনো নিয়ম ধুয়েমুছে সাফ করে মোদী সরকারের নতুন আইন আনার কথা ঘোষণা করেছেন তিনি। সেইসঙ্গে জানিয়েছেন যে, প্রস্তাবিত আইন অনুসারে এবার গণপিটুনির জন্য মৃত্যুদণ্ডের বিধানও থাকবে।

কেন্দ্রের মতে, নতুন বিলগুলির লক্ষ্য হল ‘শাস্তির পরিবর্তে ন্যায়বিচার’-এর উপর বেশি জোর দিয়ে দেশের ফৌজদারি বিচার ব্যবস্থার পুনর্গঠন করা। একইসঙ্গে নয়া বিলে নারী, শিশু সহ সমাজের প্রত্যেক নাগরিকের সুরক্ষা আরও সুনিশ্চিত করা হয়েছে বলেও দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও কেন্দ্রের এই নতুন ‘ন্যায় সংহিতা বিল’ নিয়ে আগেই প্রশ্ন তুলেছেন বিরোধীরা।

তবে এসব বিরোধিতা যে ধোপে টিকবে না, তা কেন্দ্র সরকারের হাবভাবেই পরিষ্কার। সংসদের ভিতর ক্যানেস্টার হামলার পর এখনও অবধি বিরোধী দলগুলির ১৪৩ জন সাংসদ সাসপেন্ড হয়েছেন। প্রায় একচ্ছত্রভাবেই লোকসভার ভিতরে আলোচনা চালাচ্ছেন বিজেপি তথা এনডিএ জোটের এমপিরা। তারমধ্যেই বৃহস্পতিবার মব লিঞ্চিং নিয়ে প্রস্তাবিত বিলের কথা জানালেন অমিত শাহ।

এর পাশাপাশি শাহ বলেন, “মোদী সরকার যা বলে তা করে দেখায়।” নিজের দাবির স্বপক্ষে তাঁর যুক্তি, “আমরা বলেছিলাম, আতঙ্কবাদকে বরদাস্ত নয়। ৩৭০ ধারা তুলে ফেলেছি। সংসদে মহিলাদের ৪৩ শতাংশ আসন সংরক্ষণ দিয়েছি। আমরা তিন তালাক নিষিদ্ধ করেছি। আর কেউ দেশের ক্ষতি করতে চাইলে তাকে বরদাস্ত করা হবে না। তাই আগের তুলনায় আইন আরও কঠোর হচ্ছে।


```