Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিহারে গরমের বলি ১৮! ভোটের কাজে গিয়ে মৃত্যু ১০ কর্মীর

গত কয়েকদিন ধরেই জ্বালাপোড়া গরম বিহারে। গড় তাপমাত্রা ঘোরাফেরা করছে ৪৭-৪৮ ডিগ্রিতে।

বিহারে গরমের বলি ১৮! ভোটের কাজে গিয়ে মৃত্যু ১০ কর্মীর

বিহারে জ্বালাপোড়া গরম।

শেষ আপডেট: 31 May 2024 18:07

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিন ধরেই জ্বালাপোড়া গরম বিহারে। গড় তাপমাত্রা ঘোরাফেরা করছে ৪৭-৪৮ ডিগ্রিতে। প্রশাসন জানিয়েছে, গরমে ভোটের কাজে গিয়ে গত ২৪ ঘণ্টায় বিহারে ১০ জন ভোটকর্মী-সহ ১৪ জনের মৃ্ত্যু হয়েছে। গত ৪৮ ঘণ্টায় গরমের বলি হয়েছেন ১৮ জন।

প্রশাসন জানিয়েছে, মৃতদের মধ্যে ১১ জন বিহারের  রোহতাস জেলার, ৬ জন ভোজপুরের এবং একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বক্সার জেলা থেকে। রোহতাসে মৃত ১১ জনের মধ্যে পাঁচজন চলতি লোকসভা ভোটের কাজের সঙ্গে যুক্ত ছিলেন।  এছাড়াও ভোজপুরে মৃতদের মধ্যে ২ জন এবং বক্সারের মৃত ব্যক্তি ভোটের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়াও কায়মুর এবং অওরঙ্গাবাদে এক জন করে ভোটকর্মীর মৃত্যু হয়েছে।

বিহারে মোট লোকসভার আসন ৪০টি। শনিবার শেষ দফায় বিহারের ৮টি আসনে ভোট রয়েছে। তার আগে গরমে ভোট কর্মী-সহ সাধারণ মানুষের মৃত্যুর খবরে জনমানসে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। মৃত ভোটকর্মীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সরকার।

গত কয়েকদিন ধরেই তীব্র তাপদাহের পরিস্থিতি রয়েছে বিহারে। সম্প্রতি বেগুসরাই, মুজফ্‌ফরপুর, শেখপুরা, পূর্ব চম্পারণে স্কুলের মধ্যেই শিক্ষকদের জ্ঞান হারানোর খবরও সামনে এসেছে। দাবদাহের কারণে ৮ জুন পর্যন্ত বিহারের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা ঘোষণা করেছে প্রশাসন। তারই মাঝে এক সঙ্গে এতজনের মৃত্যুর খবরে রাজ্যজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।


```