Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'আপনি দুধ-মাখন খাচ্ছেন, মরছে বাছুরগুলো', ওয়ার্ল্ড ভিগান মাসে আবেগঘন বার্তা পেটা-র

ভিগান লাইফ স্টাইলের প্রধান লক্ষ্য হল কোনও প্রাণীকে ক্ষতিগ্রস্ত না করা। খাবারের প্লেটে মাছ, মাংস, দুধ, ডিম, মধু কিছুই থাকবে না।

'আপনি দুধ-মাখন খাচ্ছেন, মরছে বাছুরগুলো', ওয়ার্ল্ড ভিগান মাসে আবেগঘন বার্তা পেটা-র

প্রতীকী ছবি: শুভ্র শর্ভিন

শেষ আপডেট: 12 November 2024 20:12

দ্য ওয়াল ব্যুরো: ভিগান লাইফ স্টাইলের প্রধান লক্ষ্য হল কোনও প্রাণীকে ক্ষতিগ্রস্ত না করা। খাবারের প্লেটে মাছ, মাংস, দুধ, ডিম, মধু কিছুই থাকবে না। ভিগানিজমে বিশ্বাসীরা এটাকে নিয়ে গিয়েছেন চামড়া, উল বা মুক্তোর মতো বিষয়গুলোর দিকেও। আর এটাকেই বলা হয় ভিগানিজম, প্রতিনিয়ত এতে বিশ্বাসী মানুষের সংখ্যা বাড়ছে বিশ্বজুড়ে।

ভিগানিজম হল এমন এক খাদ্যাভ্যাস, যেখানে মানুষ খাবারে প্রাণিজাত দ্রব্য সম্পূর্ণ ভাবে এড়িয়ে চলেন। তার মানেই যে তিনি শুধু মাছ, মাংস বা ডিম খান না, তা নয়। দুধ যেহেতু নানা রকম প্রাণীর কাছ থেকে আসে, তাই ভিগানরা দুধও এড়িয়ে চলেন। ফলে প্রাণীর দুধ থেকে তৈরি মাখন, ঘি, পনির, ছানা কিংবা মধু- সমস্ত কিছুই তাঁদের ডায়েট থেকে বাদ। 

পিপল ফর দ্য এথিকাল ট্রিটমেন্ট অফ অ্যানিমালস (পেটা) ইন্ডিয়ার মতে, দুধের প্রতিটি ফোঁটায় মিশে থাকে ছেলে বাছুরদের যন্ত্রণা। দুধ দিতে পারবে না বলে তাদের কেটে ফেলা হয় কিংবা খেতে না দিয়ে বাইরে ফেলে দেওয়া হয়। এক কথায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়।

আর মেয়ে বাছুরদেরও সাধারণত মায়ের কাছ থেকে আলাদা করে দেওয়া হয় ও দুধের উৎপাদন যাতে বেশি হয়, তার জন্য বিভিন্ন জিনিস খাওয়ানো হয়। পেটা ইন্ডিয়ার মতে বাদাম ও অন্যান্য সহজ উপকরণ থেকে বাড়িতেই তৈরি করা যায় ভিগান দুধ। শরীরে পুষ্টির জন্য সেই সব দুধ খাওয়া যেতে পারে। তাহলে অবলা প্রাণীদের প্রাণ দিতে হয় না।

 বিশ্ব ভিগান মাস (নভেম্বর) উপলক্ষে কলকাতায় পেটা একটি ক্যাম্পেইন শুরু করেছে। যা শুধু কলকাতা নয়, গোটা দেশ জুড়েই চলছে। পেটা ইন্ডিয়ার বিলবোর্ড কলকাতায় বসানো হয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বিল্ডিং-এর কাছে মা ফ্লাইওভারের উপরে। এর উদ্দেশ্য হল মানুষকে বোঝানো যে, গ্লাস গ্লাস দুধের কারণে প্রতিদিন মারা যাচ্ছে বহু সংখ্যক বাছুর।


```