Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোটার বাতাসে বিষ? নিট পরীক্ষার কয়েক ঘণ্টা আগে ফের আত্মঘাতী পড়ুয়া

পরিবারের সঙ্গেই থাকতেন, চোখের আড়ালে শনিবার গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি।

কোটার বাতাসে বিষ? নিট পরীক্ষার কয়েক ঘণ্টা আগে ফের আত্মঘাতী পড়ুয়া

ছবিটি প্রতীকী

শেষ আপডেট: 4 May 2025 10:37

দ্য ওয়াল ব্যুরো: রবিবার দেশের ৫০০টি শহরে প্রায় ৫ হাজার ৪৫৩টি সেন্টারে নিট পরীক্ষা। বহুদিন ধরে প্রস্তুতি নেওয়ার পর অনেকেই আজ পরীক্ষায় বসছেন। সফল হওয়া না হওয়া অনেক পরের কথা, আত্মবিশ্বাস ও নিজের ওপর আস্থা রেখে এমন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসাটাই অনেক বড় বিষয়। এই কথা মনোবিদরা বললেও পড়ুয়াদের বার্তা পৌঁছতে কোথাও যেন খামতি থেকে যাচ্ছে। আর তাই হয়তো পরীক্ষার কয়েক ঘণ্টা আগে আত্মঘাতী হলেন কোটায় পাঠরত এক ছাত্রী। 

পরিবারের সঙ্গেই থাকতেন, চোখের আড়ালে শনিবার গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি। কোথায় সমস্যা ছিল, তা বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা। 

ডাক্তার-ইঞ্জিনিয়র তৈরি হয় কোটায়, সেই মোহতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু ছেলে-মেয়ে সেখানে পড়তে যান বছরের পর বছর ধরে। কেউ বিরাট রেজাল্ট করে লক্ষ্যে সফল হন, কেউ জীবনটাই শেষ করে দেন। 

কোটার প্রশবনাথ এলাকার এই তরুণীও মধ্যপ্রদেশ থেকে কয়েকবছর আগে বাবা-মায়ের সঙ্গে এসেছিলেন নিট-এর প্রস্তুতি নিতে। সব ঠিকই চলছিল, রবিবার অর্থাৎ আজ ছিল তাঁর পরীক্ষা। তিনি ন্যাশনাল মেডিক্যাল এন্ট্রান্স এক্সাম দিতেন। কিন্তু শনিবার নিলেন  এমন সিদ্ধান্ত। 

প্রশবনাথ এলাকার ওই বাড়িতে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি। পরিবারের লোকজন রাত ৯টা নাগাদ তাঁকে বারান্দায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান। কোনও সুইসাইড নোট বা কিছু পাওয়া যায়নি ঘর থেকে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। 

কোটায় চলতি বছর অর্থাৎ মাত্র চার মাস ৪দিনে এভাবে মৃত্যু হয়েছে ১৪ জন পড়ুয়ার। গতবছর মৃত্যু হয়েছিল ১৭ জনের। একের পর এক আত্মহত্যার ঘটনা সামনে আসায় প্রশাসনের তরফে কোচিং সেন্টারগুলির ওপর নানা বিধি-নিষেধ আরোপ করা হয়েছিল। পড়ার সিলেবাস থেকে পড়ুয়াদের মানসিক স্বাস্থ্য- সবকিছু নিয়েই আলোচনা হয় কিন্তু চিত্রটা তাতেও খুব একটা পাল্টায়নি।

তাই এই ঘটনার পর পুনরায় শিরোনামে কোটার শিক্ষাব্যবস্থা ও পড়ুয়াদের মানসিক স্বাস্থ্য। কথা উঠছে ছোট ছোট ছেলে-মেয়েদের নিরাপত্তা নিয়েও।


```