Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআই

ডেটিং অ্যাপে পরিচয়! লিভ ইন সঙ্গীকে মারধর, যৌনাঙ্গে স্যানিটাইজার ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা প্রেমিকের

তরুণীর মা দ্রুত হেল্পলাইন নম্বর ১১২-এ ফোন করে অভিযোগ জানান। গুরুগ্রাম পুলিশের একটি দল যুগলের বাড়িতে গিয়ে নির্যাতিতাকে উদ্ধার করে।

ডেটিং অ্যাপে পরিচয়! লিভ ইন সঙ্গীকে মারধর, যৌনাঙ্গে স্যানিটাইজার ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা প্রেমিকের

লিভ ইন সঙ্গীকে নির্যাতন

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 22 February 2026 12:04

দ্য ওয়াল ব্যুরো: ডেটিং অ্যাপ থেকে পরিচয়ে, কয়েকদিনের আলাপে সম্পর্ক, একসঙ্গে থাকাও (live-in relationship) শুরু করেছিলেন যুগল, কিন্তু এরপর কী এমন হল যে সম্পর্কের তিক্ততা এক যুবককে গ্রেফতার করা হল তাঁর প্রেমিকাকে নৃশংসভাবে খুন করার চেষ্টার (brutal torture) অপরাধে? (Gurugram Horror) ঘটনার বিবরণ শুনলে গা শিউরে উঠবে।

১৯ বছরের তরুণী পড়াশোনার জন্য ত্রিপুরা থেকে গুরুগ্রামে এসেছিলেন (Gurugram assault)। সেক্টর ৯-এর একটি একটি বাড়িতে  ভাড়া থাকছিলেন। ২০২৫-এর সেপ্টেম্বরে ডেটিং অ্যাপ থেকে শিবমের সঙ্গে পরিচয় হয়। আলাপ এগোলে দেখাও করেন বেশ কয়েকবার। শিবম সেইসময় থাকতেন নরেলায় নিজের দিদির সঙ্গে থাকতেন, কাজের খোঁজ করছিলেন।

এরপর সম্পর্কে জড়িয়ে পড়েন দু'জনে। কয়েকদিনের মধ্যেই লিভ ইনে (Live in relationship) চলে যান। তরুণীর দাবি, তারা বিয়ের পরিকল্পনাও করে ফেলেছিল। কিন্তু কিছু সময় কাটতেই শিবমের আচরণে বদল লক্ষ্য করেন তরুণী। তাঁর অভিযোগ, শিবম বিনা কারণেই তাঁকে সন্দেহ করত এবং মানসিক ও শারীরিকভাবে অত্যাচার করত।

দিন যত গেছে, অত্যাচারের সীমা ছাড়িয়ে যায় শিবম। ছুরি দিয়ে প্রেমিকার পা কেটে দেওয়া, এমনভাবে মারধর করা হবে যাতে সে যেন কখনও মা হতে না পারে, এই হুমকিও দেওয়া হত।

এমনকি শিবম তাঁর নগ্ন ভিডিও মোবাইলে রেকর্ড করে রেখেছিল (girlfriend attacked), বন্ধ ঘরে তরুণীর সঙ্গে কী কী হত, তা কাউকে জানালে সেই ভিডিও লিক করে দেওয়ার হুমকিও দিত বলে অভিযোগ।

অত্যাচারের চূড়ান্ত সীমা ছাড়ায় গত ১৮ ফেব্রুয়ারি। সেই রাতে তরুণীকে মারধর করা হয়, স্টিলের বোতল দিয়ে বারবার মাথায় আঘাত করা হয়, গোপনাঙ্গে স্যানিটাইজার ঢেলে দেওয়া হয়, এমনকি প্রেমিকাকে পুড়িয়ে মারার চেষ্টাও করে।

কোনওরকমে নিজেকে বাঁচিয়ে মাকে ফোন করেন তরুণী। বাংলায় পুরো নৃশংসতার বিবরণ দেয়, তার কিছুই বুঝতে পারেনি শিবম। নির্যাতিতা বারবার মা'কে বলতে থাকে, 'আমাকে জীবিত দেখতে চাইলে তাড়াতাড়ি চলে আসো।'

এরপরই তরুণীর মা দ্রুত হেল্পলাইন নম্বর ১১২-এ ফোন করে অভিযোগ জানান। গুরুগ্রাম পুলিশের একটি দল যুগলের বাড়িতে গিয়ে নির্যাতিতাকে উদ্ধার করে।

অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। তরুণীর চিকিৎসা চলছে হাসপাতালে।


```