Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

মোদী রাজ্যে দলিত যুবককে মালিকের জুতো মুখ নেওয়ার সাজা

এমনই এক অভাবনীয় ঘৃণ্য ঘটনা ঘটেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতের মোরবি শহরে। পুলিশে অভিযোগ করলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে অফিস থেকে বের করে দেওয়া হয় সেই তরুণকে। 

মোদী রাজ্যে দলিত যুবককে মালিকের জুতো মুখ নেওয়ার সাজা

শেষ আপডেট: 24 November 2023 11:33

দ্য ওয়াল ব্যুরো: চাকরি একমাস পূর্ণ হওয়ার আগেই ছাড়িয়ে দিয়েছিল মালিক। বিনা প্রতিবাদে সেই নির্দেশ মেনে নিয়ে কাজের দিনগুলির বেতন দাবি করেছিলেন দলিত তরুণ। মালিকের কাছে সেটাই স্পর্ধা মনে হয়েছে। ছাঁটাই কর্মচারীকে বেধরক মারধরের পর মালিক তার জুতো মুখে নিতে বাধ্য করে সেই তরুণকে। 

এমনই এক অভাবনীয় ঘৃণ্য ঘটনা ঘটেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতের মোরবি শহরে। পুলিশে অভিযোগ করলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে অফিস থেকে বের করে দেওয়া হয় সেই তরুণকে। 

ঘটনাটি বৃহস্পতিবারের। সেই তরুণ অবশ্য দমে না গিয়ে স্থানীয় থানায় হাজির হন। পুলিশ অভিযোগ শোনার পর আহত যুবকের প্রথমে স্থানীয় সরকারি হাসপাতালে চিকিৎসা করায়। তারপর অভিযুক্ত কোম্পানির মালিক ও কয়েকজন কর্মচারীকে গ্রেফতার করেছে। 

গত বছর মোরবি খবরের শিরোনাম হয়েছিল সেতু দুর্ঘটনার কারণে। ভেঙে পড়েছিল স্থানীয় নদীর উপর ঝুলন্ত সেতুটি। এবার দলিত তরুণের উপর কোম্পানি মালিকের নির্মম ব্যবহারের ঘটনাকে ঘিরেও সংবাদ শিরোনামে উঠে এসেছে মোরবি। সমাজমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। 

পুলিশ জানিয়েছে, দীনেশ দালসানিয়া নামে আক্রান্ত তরুণ তাঁর দাদা বা বাবাকে নিয়ে ছেড়ে যাওয়া কোম্পানির কাছে বকেয়া বেতন চাইতে গিয়েছিলেন। হিসাব মতো ১৬ দিনের বেতন বাবদ কম-বেশি আট হাজার টাকা পাওয়ার কথা তাঁর। দাবি শোনা মাত্র তাঁকে পত্রপাঠ বিদায় করে দেওয়ার চেষ্টা হয়। কিন্তু বেঁকে বসেন ওই তরুণ, তাঁর বাবা ও দাদা। দু-পক্ষের মধ্যে বিবাদ শুরু হলে মালিক ও কয়েকজন কর্মচারী ওই তরুণকে আলাদা করে ডেকে নিয়ে বেধড়ক মারধর করার পর মালিকের জুতো মুখে নিতে বাধ্য করে। 

মোরবির ডেপুটি পুলিশ সুপার প্রতিপাল সিং পালা জানিয়েছেন, রানিবা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড নামে অভিযুক্ত সংস্থার মালিক বিভূতি প্যাটেল-সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আক্রান্ত ব্যক্তিকে আটকে রাখা, হত্যার চেষ্টা, হুমকি প্রদর্শনের ধারার মামলা করা হয়েছে। এছাড়া তফসিলি জাতি-উপজাতি আইনেও মামলা হয়েছে।


```