Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যৌন হেনস্থার প্রতিবাদ করতেই দলিত তরুণীকে ফুটন্ত তেলের গামলায় ফেলে দিল অভিযুক্তরা!

নিগৃহীতা এখন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছেন।

যৌন হেনস্থার প্রতিবাদ করতেই দলিত তরুণীকে ফুটন্ত তেলের গামলায় ফেলে দিল অভিযুক্তরা!

শেষ আপডেট: 31 December 2023 16:22

দ্য ওয়াল ব্যুরো: যে কারখানায় কাজ করতেন তরুণী, সেখানকার মালিক এবং তার সাঙ্গপাঙ্গরা যৌন হেনস্থা করতে শুরু করেছিল। সেই নির্যাতনের প্রতিবাদ করতেই জাত তুলে তুমুল গালাগাল দিয়ে ১৮ বছরের দলিত তরুণীকে ফুটন্ত তেলের গামলায় ফেলে দিল অভিযুক্তরা! নিগৃহীতা এখন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাগপত এলাকায়। তরুণীর দাদা শনিবার থানায় এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর বোন ধনৌরা সিলভার নগর গ্রামে একটি তেলের মিলে কাজ করত। শুক্রবার তরুণী যখন মিলে কাজ করছিলেন তখন সেটির মালিক প্রমোদ এবং তার দুই অনুগামী রাজু এবং সন্দীপ তরুণীকে যৌন হেনস্থা করতে শুরু করে। তার প্রতিবাদ করতেই তাঁকে জাত তুলে গালাগাল দিয়ে এক গামলা ফুটন্ত গরম তেলের মধ্যে ফেলে দেওয়া হয়। 

বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নির্যাতিতা। তাঁর শরীরের অর্ধেকের বেশি অংশ মারাত্মক ভাবে পুড়ে গেছে বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে। তাঁর হাত এবং দুটি পায়ের অবস্থা অত্যন্ত খারাপ বলে জানা গেছে। হাসপাতালে গিয়েই তাঁর বয়ান নথিভুক্ত করেছে পুলিশ। তরুণী জানিয়েছেন, তাঁকে অশ্রাব্য ভাষায় এবং জাত তুলে গালাগাল দিয়ে ঠেলে ওই গামলায় ফেলে দেওয়া হয়। 

তরুণীর দাদার অভিযোগের ভিত্তিতে পুলিশ মহিলাদের উপর নির্যাতন, খুনের চেষ্টা এবং তফসিলি জাতি ও তফসিলি উপজাতি আইনে মামলা রুজু করেছে অভিযুক্তদের বিরুদ্ধে। মিল মালিক প্রমোদ সহ তার দুই সঙ্গীকেও গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।


```