Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের অযোধ্যা! তরুণীকে নৃশংস ধর্ষণ-খুনের পরেই দলিত নিরাপত্তারক্ষীকে পিটিয়ে খুনের অভিযোগ

নৃশংস ঘটনা উত্তরপ্রদেশের অযোধ্যায়।

ফের অযোধ্যা! তরুণীকে নৃশংস ধর্ষণ-খুনের পরেই দলিত নিরাপত্তারক্ষীকে পিটিয়ে খুনের অভিযোগ

শেষ আপডেট: 4 February 2025 12:01

দ্য ওয়াল ব্যুরো: ৭২ ঘণ্টা কাটল না। ফের নৃশংস ঘটনা উত্তরপ্রদেশের অযোধ্যায়। এবার দলিত নিরাপত্তারক্ষীকে পিটিয়ে খুন করল একদল অজ্ঞাত পরিচয় যুবক। জানা গেছে, মৃত ব্যক্তির নাম ধ্রুব কুমার ওরফে বেচাই। 

পুলিশ সূত্রে খবর, একটি নির্মীয়মাণ আবাসনে নিরাপত্তারক্ষীর কাজ করতেন ৬০ বছর বয়সি ওই ব্যক্তি। রবিবার মধ্যরাতে কর্মরত অবস্থায় একদল যুবক তাঁর উপর হামলা চালায়। লোহার রড, লাঠি দিয়ে তাঁকে প্রচণ্ড মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলেও লাভের লাভ কিছুই হয়নি। চিকিৎসকরা নিরাপত্তারক্ষীকে মৃত বলে ঘোষণা করেন। 

এক দলিত তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল উত্তরপ্রদেশের অযোধ্যা। শুক্রবার রাতে অযোধ্যার বাসিন্দা ওই দলিত তরুণী স্থানীয় ধর্মীয় একটি অনুষ্ঠানে গেছিলেন বলে খবর। এরপর থেকে কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। শনিবার অযোধ্যার একটি খাল থেকে বাইশ বছর বয়সি তরুণীর নগ্ন দেহ উদ্ধার হয়। শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। 

এমনকি তাঁর চোখ উপড়ে নেওয়া হয় বলে খবর। ইতিমধ্যে বিষয়টি নিয়ে যোগী সরকারের অস্বস্তি বাড়িয়েছে সমাজবাদী পার্টি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার দলিত নিরাপত্তারক্ষীকে পিটিয়ে মারার ঘটনায় পরিস্থিতি যে আরও উত্তাল হল তা বলার অপেক্ষা রাখে না। 

পুলিশের অতিরিক্ত সুপারিন্টেনডেন্ট মধুবন কুমার সিং জানিয়েছেন, ইতিমধ্যেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। কিন্তু কী কারণে ওই ব্যক্তির উপর হামলা তা জানার চেষ্টা চলছে।


```