Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ধেয়ে আসছে 'মিগজাউম', প্রবল বৃষ্টিতে ভাসছে চেন্নাই, মৃত্যু ৫ জনের, বন্ধ বিমানবন্দর! 

প্রবল বর্ষণে এখনও পর্যন্ত চেন্নাইয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টির জেরে জলমগ্ন বিমানবন্দরও। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত সমস্ত বিমান বাতিল করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

ধেয়ে আসছে 'মিগজাউম', প্রবল বৃষ্টিতে ভাসছে চেন্নাই, মৃত্যু ৫ জনের, বন্ধ বিমানবন্দর! 

শেষ আপডেট: 4 December 2023 21:19

দ্য ওয়াল ব্যুরো: শক্তি বাড়িয়ে অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'মিগজাউম'। মঙ্গলবারই ভূপৃষ্ঠে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। আর তার জেরে রবিবার থেকে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে উপকূলবর্তীর ৭ জেলায়। মিগজাউমের তাণ্ডবেই এখন ত্রস্ত চেন্নাই। মুষলধারে বৃষ্টিতে ভেসে গেছে রাস্তাঘাট, দোকান, বাড়ি। প্রবল বর্ষণে এখনও পর্যন্ত চেন্নাইয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টির জেরে জলমগ্ন বিমানবন্দরও। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত সমস্ত বিমান বাতিল করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। সেটি ক্রমশ শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে উপকূলের দিকে। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবারই ল্যান্ডফল করবে 'মিগজাউম'। সেইসঙ্গে প্রবল দুর্যোগের পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দফতর।

এদিন সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, কীভাবে অতি ভারী বৃষ্টিতে তছনছ হয়ে গেছে চেন্নাই শহর। রাস্তা না নদী, গুলিয়ে ফেলছেন অনেকেই। জলের তোরে ভেসে যাচ্ছে গাড়ি, বাইক। বাড়ি ও দোকানের মধ্যে ঢুকে পড়েছে জল। সোমবার শহরের অধিকাংশ দোকান, অফিস বন্ধ রাখা হয়েছে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রবল বৃষ্টি ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহরের ৫ জনের মৃত্যুও ঘটেছে। বৈদ্যনাথন উড়ালপুলের কাছে ৭০ বছরের এক প্রবীণের দেহ উদ্ধার করেছেন উদ্ধারকারী দলের সদস্যরা। বেসান্ত নগরে গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের। দিণ্ডিগুল, পান্ডিয়ানতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু'জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। ফোরশোর এস্টেট বাস ডিপোর কাছে এক প্রৌঢ়ার দেহ উদ্ধার হয়েছে।

তামিলনাড়ুতে এই ঘূর্ণিঝড়ের কারণে অনেক সতর্কতা জারি করেছে প্রশাসন। মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সব সময় মাইকিং করা হচ্ছে। উপকূলবর্তী এলাকা থেকে বাসিন্দাদের দূরে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেনাবাহিনীও নেমেছে উদ্ধারকাজে। জানা গেছে, ইতিমধ্যেই ৩ হাজার জনকে সরানো গেছে। এছাড়াও ৫ হাজারের বেশি ত্রাণ শিবির খোলা হয়েছে রাজ্যে। 

মিগজাউমের প্রভাব সরাসরি পড়বে না বাংলায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার। অন্ধ্রের উপকূলে আছড়ে পড়ার পর গতি কমবে এই ঘূর্ণিঝড়ের। ল্যান্ডফলের পর ঘূর্ণিঝড় ধীর গতিতে এগোতে থাকবে, তার ফলে বাংলায় মেঘলা আকাশ থাকবে।

আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মূলত পূর্ব  পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ৫ তারিখ বৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, পূর্ব বর্ধমানে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। 


```