Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

শনিবারই ল্যান্ডফল! ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ৯০ কিমি প্রতি ঘণ্টা, জারি লাল সতর্কতা

শনিবারই ল্যান্ডফল হতে চলেছে ফেঙ্গলের। তার অভিমুখ তামিলনাড়ুর দিকে। সে রাজ্যের মহাবলীপুরমের কাছে আছড়ে পড়ার ইঙ্গিত মিলেছে এই ঝড়ের।

শনিবারই ল্যান্ডফল! ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ৯০ কিমি প্রতি ঘণ্টা, জারি লাল সতর্কতা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 29 November 2024 22:25

দ্য ওয়াল ব্যুরো: ঘূর্ণিঝড় 'ফেঙ্গল' নিয়ে আতঙ্কে কাঁটা রাজ্যবাসী। যদিও এই রাজ্যে এই ঝড়ের প্রভাব ততটা পড়বে না বলেই ইঙ্গিত মিলেছে। তবে উপকূলের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। কিন্তু দেশের যে অংশে এই ঝড় আছড়ে পড়বে সেখানে অন্তত ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড় হওয়ার সম্ভাবনা! তাই একাধিক জায়গায় লাল সতর্কতা জারি করা হয়েছে। 

শনিবারই ল্যান্ডফল হতে চলেছে ফেঙ্গলের। তার অভিমুখ তামিলনাড়ুর দিকে। সে রাজ্যের মহাবলীপুরমের কাছে আছড়ে পড়ার ইঙ্গিত মিলেছে এই ঝড়ের। মূলত অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলে সতর্কবার্তা জারি করা হয়েছে। জানা গেছে, ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা। সরাসরি ঝড়ের প্রভাব পড়বে না বাংলায়। কিন্তু, কড়া শীত পড়ার মুখে কাঁটা হতে পারে এই ঘূর্ণিঝড়।   

হাওয়া অফিস জানিয়েছে, ৩০ নভেম্বর অর্থাৎ শনিবার ও ১ ডিসেম্বর রবিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এর জেরে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও  দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শ্রীলঙ্কা ও তামিলনাডু উপকূলেও মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। 

আগেই বলা হয়েছিল, ডিসেম্বরের ১৫ তারিখের আগে বাংলায় জাঁকিয়ে শীত পড়বে না। সেটাই মিলে যাচ্ছে। আপাতত হালকা ঠান্ডার অনুভূতি থাকলেও কনকনে শীতের ব্যাপারটা নেই। সেটা এই ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলে পড়তে পারে। সব মিলিয়ে নভেম্বরের শেষে মনোরম আবহাওয়াই উপভোগ করবে রাজ্যবাসী। তবে চিকিৎসকদের পরামর্শ, ছোট শিশু ও বয়স্কদের ক্ষেত্রে সতর্কতা নিতে হবে।


```