Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফেঙ্গলের দাপট শুরু উপকূলে, শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়! কখন কোথায় ল্যান্ডফল, জেনে নিন

মৌসম ভবন জানিয়েছে, শক্তি বাড়িয়ে 'ফেঙ্গাল'-এর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া সময়ের অপেক্ষা মাত্র।

ফেঙ্গলের দাপট শুরু উপকূলে, শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়! কখন কোথায় ল্যান্ডফল, জেনে নিন

সংগৃহীত চিত্র

শেষ আপডেট: 28 November 2024 14:33

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি আরও ঘনীভূত হয়ে আগামী ১২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আছড়ে পড়বে তামিলনাড়ু-পন্ডিচেরী উপকূলে। যার জেরে ইতিমধ্যেই ভারী বৃষ্টি শুরু হয়েছে চেন্নাই-সহ তামিলনাড়ুর একাধিক জায়গায়। 

মৌসম ভবন জানিয়েছে, শক্তি বাড়িয়ে 'ফেঙ্গাল'-এর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া সময়ের অপেক্ষা মাত্র। ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর কড়াইকাল ও মহাবলিপুরমের মধ্যে আছড়ে পড়বে। ইতিমধ্যেই দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকায় দাপট দেখাতে শুরু করেছে ফেঙ্গাল। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে তামিলনাড়ুতে। 

চেন্নাইয়ের আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এর ফলে আগামী দু-একদিন বিপর্যস্ত হবে জনজীবন। গতকাল থেকে বৃষ্টির দাপট শুরু হওয়ায় কাদ্দালোর জেলা প্রায় স্তব্ধ। জলোচ্ছ্বাস উপকূলে। ঢেউ ১০ ফুট পর্যন্ত উঠছে। 

নাগাপাত্তিনামে কমলা সতর্কতা জারি করা হয়েছে। উপকূলের নিচু এলাকাগুলি থেকে মানুষজনকে ত্রাণ শিবিরের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। 

সকালে ঘূর্ণাবর্তটি শ্রীলঙ্কার উত্তর-পশ্চিম থেকে ১১০ কিমি দূরে রয়েছে। নাগাপাত্তিনাম থেকে ৩১০ কিমি ও পুদুচেরী থেকে ৪১০ কিলোমিটার দূরে রয়েছে। এর ফলে শনিবার মহাবলিপুরমে, কড়াইকাল-সহ কিছু এলাকায় ৬০-৭০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার হাওয়ার গতিবেশ ৮৫ কিমি প্রতি ঘণ্টা হতে পারে। 

মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আপাতত। প্রস্তুত রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকাজ চালাতে প্রস্তুত রয়েছে প্রশাসনও। 


```