Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফেঙ্গল! বাংলায় কি প্রভাব পড়বে

সাগরে আবার গভীর নিম্নচাপ। ইতিমধ্যে সেটি শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফেঙ্গল! বাংলায় কি প্রভাব পড়বে

ফাইল ছবি।

শেষ আপডেট: 26 November 2024 19:04

দ্য ওয়াল ব্যুরো: সাগরে আবার গভীর নিম্নচাপ। ইতিমধ্যে সেটি শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। এর প্রভাবে সোমবার রাত থেকে তামিলনাড়ু জুড়ে বৃষ্টিও শুরু হয়েছে। বাংলাতেও শীতের মধ্যে বৃষ্টির ভ্রুকুটি শুনিয়েছে আলিপুর।

নয়া এই ঘূর্ণিঝড়ের নাম 'ফেঙ্গল'। নামকরণ করেছে সৌদি আরব। ফেঙ্গলের প্রভাবে বাংলায় কি সরাসরি প্রভাব পড়বে? দিল্লির মৌসম ভবন থেকে এ ব্যাপারে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে যতদূর জানা যাচ্ছে, ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ফলে বাংলার সেই অর্থে কোনও প্রভাব পড়ার সম্ভাবনা নেই।

আবহাওয়া দফতর সূত্রের খবর. ঘূর্ণিঝড়়টি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। শেষ ৬ ঘণ্টায় ৮ কিলোমিটার বেগে এটি উত্তর-পশ্চিম দিকে সরে গেছে। জানা যাচ্ছে, ত্রিনকোমালির ৪১০ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে, নাগাপট্টিনাম থেকে ৬৯০ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে, পুদুচেরির ৮১০ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং চেন্নাইয়ের ৯০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এটি রয়েছে।

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, এটি বৃহস্পতিবার শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়বে। ইতিমধ্যে ঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টি শুরু হয়েছে সংশ্লিষ্ট এলাকায়। আগামী ৪৮ ঘণ্টা এটি আরও শক্তিশালী আকার ধারণ করবে। যে কারণে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু জুড়ে ইতিমধ্যে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে।


```