
ফাইল চিত্র
শেষ আপডেট: 1 December 2024 09:46
দ্য ওয়াল ব্যুরো: শনিবারই তামিলনাড়ু উপকূলে ল্যান্ডফল হয়েছে ঘূর্ণিঝড় ফেঙ্গলের। বিকেলের দিকে উপকূলবর্তী জেলায় তা আছড়ে পড়ার কথা ছিল আগেই। তার আগে রাজ্যজুড়ে ঝড়ের দাপট দেখা দিয়েছিল। ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে চেন্নাই বিমানবন্দর। হাওয়া অফিস জানিয়েছে, রাত আড়াইটে পর্যন্ত ‘ফেঙ্গল’ তামিলনাড়ু এবং পুদুচেরির উপর দিয়ে সাত কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে এগিয়েছে।
রবিবার ভোর সাড়ে ৫টার মধ্যে শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়। তারপরে তা পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। এর প্রভাবে তামিলনাড়ুর উপকূল এলাকায় ঝড়ের সর্বোচ্চ বেগ ছিল ঘণ্টায় ৯০ কিলোমিটার। চেন্নাইয়ে ফেঙ্গলের কারণে এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, চেন্নাইয়ে মৃত ব্যক্তি পেশায় পরিযায়ী শ্রমিক। মুঠিয়ালপেট এলাকায় শনিবার একটি এটিএমে টাকা তুলতে গিয়েছিলেন তিনি। সেই সময়ই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় সেই ব্যক্তির।
#WATCH | Flood-like situation can be seen as #FengalCyclone made landfall on the Puducherry coast at 7 pm on Saturday.
— ANI (@ANI) December 1, 2024
Storm to move south-west of Tamil Nadu, weaken into deep depression, says IMD
Drone visuals from the Rainbow Nagar area of Puducherry shot around 7:45 am pic.twitter.com/WvHqIbqUVa
এই মূহূর্তে চেন্নাই থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে ফেঙ্গল। হাওয়া অফিসের ইঙ্গিত, চেন্নাই ছাড়া পুদুচেরি, কল্লাকুর্চি, ভিল্লুপুরম, চেঙ্গলপাট্টু, কুড্ডুলুরে ঝড়ের ব্যাপক প্রভাব পড়তে চলেছে। শুধু বিমান পরিষেবা নয়, রেল পরিষেবাও সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।
#WATCH | Puducherry continues to experience heavy rainfall accompanied by strong winds as #FengalCyclone made landfall on the Puducherry coast at 7 pm on Saturday.
— ANI (@ANI) December 1, 2024
Storm to move south-west of Tamil Nadu, weaken into deep depression, says IMD
Visuals from the Rainbow Nagar area… pic.twitter.com/zBW19Qx4JU
বর্তমানে উপকূল সংলগ্ন চেন্নাইয়ের বিস্তীর্ণ অংশ জলমগ্ন। পুদুচেরিতেও ডুবে গিয়েছে নিচু এলাকায়। অনেক স্কুল এবং হাসপাতালও জলমগ্ন হয়ে পড়েছে। ইতিমধ্যেই ব্যাহত হয়েছে ট্রেন চলাচলও। তবে ঝড়ের কথা মাথায় রেখে আগেই তামিলনাড়ু সরকার পদক্ষেপ করেছিল। আগে থেকেই স্কুল-কলেজ-অফিস বন্ধ রাখার নির্দেশ ছিল শনিবার।