Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

জম্মু পুরসভার ওয়েবসাইটে সাইবার হানা! খোয়া গেল বহু নথি, নেপথ্যে পাক যোগের ছায়া

কাশ্মীরের পহেলগামে জঙ্গিহানায় ২৬ জন পর্যটকের মৃত্যুর ঘটনার পর ভিসা বাতিল, সিন্ধু জলচুক্তি স্থগিত-সহ একাধিক পদক্ষেপ করেছে ভারত। তারপর থেকেই পড়শি রাজ্যের সাইবার হ্যাকাররা আরও সক্রিয় হয়ে উঠেছে বলে মনে করছেন গোয়েন্দারা। 

জম্মু পুরসভার ওয়েবসাইটে সাইবার হানা! খোয়া গেল বহু নথি, নেপথ্যে পাক যোগের ছায়া

ফাইল ছবি।

শেষ আপডেট: 3 May 2025 07:22

দ্য ওয়াল ব্যুরো: পহেলগামে (Pahalgam Incident) জঙ্গি হামলার পর থেকেই ভারত-পাকিস্তান দু'দেশের পারস্পরিক সম্পর্ক ক্রমশ তলানীতে। সম্প্রতি রাজস্থান শিক্ষা দফতরের সরকারি ওয়েবসাইট হ্যাক করেছিল পড়শি দেশ। একাধিক সরকারি অফিসের ওয়েবসাইট হ্যাক করার চেষ্টাও করে পাকিস্তান (Pakistan)।

এমন আবহে আচমকা জম্মু পুরসভার (Jammu Municipality website) ওয়েবসাইটে সাইবার হানা (Cyber ​​attack)। সূত্রের খবর, পুরসভার বহু গুরুত্বপূর্ণ নথি চুরি হয়েছে। যার মধ্যে একাধিক প্রশাসনিক নথির পাশাপাশি এলাকার বাসিন্দাদের আধার নম্বর, সম্পত্তির নথি, করের বিবরণও রয়েছে। নথিগুলি উদ্ধারের চেষ্টা করছেন সাইবার বিশেষজ্ঞরা। গোটা ঘটনায় পাকিস্তানের সাইবার হ্যাকারদের ছায়া দেখছেন গোয়েন্দারা।

কাশ্মীরের পহেলগামে জঙ্গিহানায় ২৬ জন পর্যটকের মৃত্যুর ঘটনার পর ভিসা বাতিল, সিন্ধু জলচুক্তি স্থগিত-সহ একাধিক পদক্ষেপ করেছে ভারত। তারপর থেকেই পড়শি রাজ্যের সাইবার হ্যাকাররা আরও সক্রিয় হয়ে উঠেছে বলে মনে করছেন গোয়েন্দারা। 

এর আগে পাক মদতপুষ্ট বিভিন্ন হ্যাকার সংগঠন গত কয়েকদিন ধরে ভারতের বিভিন্ন সেনা স্কুল, এনজিও, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সহ নানা অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করে।

গোয়েন্দারা জানতে পেরেছেন, 'Cyber Group HOAX1337' এবং 'National Cyber Crew' নামের দুটি সংগঠন মূলত আর্মি পাবলিক স্কুলের ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করে। শুধু তাই নয়, আর্মি ইন্সটিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, এয়ার ফোর্স ভেটের‍্যান্স সার্ভিসের ওয়েবসাইটও তারা হ্যাক করার চেষ্টা করেছিল। হ্যাকাররা ২০১৯ সালে ভারতীয় বিমানবাহিনীর অফিসার অভিনন্দন বর্তমানকে পাক হেফাজতে নেওয়া নিয়ে ঠাট্টাতামাশাও করেছে। 

ভারতের তরফে স্পষ্ট জানানো হয়েছে, যে কোনও ম্যালওয়্যার আট্যাক রুখতে তাঁরা তৈরি। ইতিমধ্যে অবশ্য পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাদের একাধিক ইউটিউব চ্যানেল বন্ধ করা হয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ইউটিউব চ্যানেলও বন্ধ করে দিয়েছে মোদী সরকার। এই ইস্যুতে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


```