Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লোহার বদলে কম্পোজিট সিলিন্ডার, দিতে হবে অতিরিক্ত ৮০০ টাকা, নয়া নীতি মোদী সরকারের

একেই রান্নার গ্যাস ও বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে জেরবার সাধারণ মানুষ। তার উপর নয়া নিয়মে অতিরিক্ত টাকাও গুণতে হবে মধ্যবিত্তকে।

লোহার বদলে কম্পোজিট সিলিন্ডার, দিতে হবে অতিরিক্ত ৮০০ টাকা, নয়া নীতি মোদী সরকারের

শেষ আপডেট: 27 November 2023 07:30

দ্য ওয়াল ব্যুরো: লোহার সিলিন্ডারের বদলে এবার থেকে কম্পোজিট সিলিন্ডারই নিতে হবে গ্রাহকদের। সে জন্য অতিরিক্ত ৮০০ টাকা দিতেও হবে। একেই রান্নার গ্যাস ও বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে জেরবার সাধারণ মানুষ। তার উপর নয়া নিয়মে অতিরিক্ত টাকাও গুণতে হবে মধ্যবিত্তকে।

রান্নার গ্যাসের বেড়ে চলা দাম নিয়ে অনেকেই বিরক্ত। বর্তমানে নতুন গ্যাস সংযোগ (লোহার সিলিন্ডার) নিতে গেলে গ্রাহককে ২ হাজার ২০০ টাকা জমা করতে হয়। সেই জায়গায় কম্পোজিট সিলিন্ডারের জন্য জমা করতে হবে ৩ হাজার টাকা। ডাবল সিলিন্ডারের সংযোগ নিলে দিতে হবে বর্তমান খরচের উপর ১ হাজার ৬০০ টাকা। অর্থাৎ নতুন নিয়মে এক একটি সিলিন্ডারের জন্য অতিরিক্ত ৮০০ টাকা দিতে হবে গ্রাহককে। সেই সঙ্গে পুরনো গ্রাহকরা যাতে এখনকার লোহার সিলিন্ডার পাল্টে কম্পোজিট সিলিন্ডার নেন, তার নির্দেশও দেওয়া হয়েছে।

সাধারণ ভাবে যে এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয় তাতে গ্যাসের পরিমাণ থাকে ১৪.২ কেজি। এর পরে লোহার তৈরি সিলিন্ডারের ওজন রয়েছে। কিন্তু সেটা নেই কম্পোজিট সিলিন্ডারে। মূল সিলিন্ডারটি তুলনায় অনেক হালকা এবং একই সঙ্গে তাতে গ্যাসের পরিমাণও থাকবে ৫ বা ১০ কেজি।

নতুন এই কম্পোজিট সিলিন্ডারে রয়েছে অনেক সুবিধা। প্রথমত এটি হালকা হওয়ায় সহজে এ দিক, ও দিক করা যায়। যেটা খুবই সুবিধার। সেই সঙ্গে এই সিলিন্ডার যে ভাবে বানানো হয়েছে তাতে বাইরে থেকেই দেখা যায় কতটা গ্যাস রয়েছে। বাড়িতে জোড়া সিলিন্ডার না রেখে প্রয়োজন মতো আনা যায়। এই সিলিন্ডারে মরচে ধরার ভয় নেই। ফলে বাড়ির মেঝেতে সিলিন্ডার রাখার জন্য সাধারণ ভাবে যে দাগ পড়ে তা এড়ানো যায়। সাধারণ এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে যেমন প্রতি মাসের গোড়ায় দাম বদলায় এ ক্ষেত্রেও তাই হবে। 

ইন্ডিয়ান অয়েলের ইন্ডেন গ্যাস যাঁদের রয়েছে তাঁরা পুরনো সিলিন্ডার ফেরত দিয়ে ঘরে নিয়ে আসতে পারেন নতুন এই সিলিন্ডার। যাঁরা নতুন গ্যাস নেবেন তাঁদের ১০ কেজির সিলিন্ডার নিতে এককালীন তিন হাজার টাকা জমা করতে হবে।

গ্যাস ডিলাররা জানাচ্ছেন, ইন্ডিয়ান অয়েলের রান্নার গ্যাসই ব্যবহার করেন বেশিরভাগ মানুষ। সংস্থা থেকেই ডিলারদের নির্দেশ পাঠানো হচ্ছে যে গ্রাহকদের কম্পোজিট সিলিন্ডারই নিতে হবে। সূত্রের খবর, সরকারি ভাবে কাগজে কলমে নীতি জারি না হলেও কেন্দ্রীয় সরকারের নির্দেশেই সংস্থা থেকে এই নির্দেশ পাঠানো হচ্ছে বলে মনে করা হচ্ছে। পুরোদমে বিক্রি চালু না করলেও হিন্দুস্তান পেট্রলিয়াম আগেই এই বিশেষ সিলিন্ডার এনেছে।


```