Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এক পুলিশের গায়ে গরম তেল ঢেলে, আরও এক পুলিশের স্ত্রী-মেয়েকে খুন! ছত্তীসগড়ে চরম দুষ্কৃতীরাজ

ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়ে এবং শুরু হয় বিক্ষোভ দেখানো। ঘটনার প্রতিবাদে বনধও ডাকা হয়।

এক পুলিশের গায়ে গরম তেল ঢেলে, আরও এক পুলিশের স্ত্রী-মেয়েকে খুন! ছত্তীসগড়ে চরম দুষ্কৃতীরাজ

শেষ আপডেট: 15 October 2024 10:29

দ্য় ওয়াল ব্যুরো: অগ্নিগর্ভ ছত্তিশগড়ের সুজাপুর। দুর্গাপুজোর বিসর্জনকে কেন্দ্র করে শুরু হয় ঝামেলা। পুলিশের গায়ে গরম তেল ঢেলে দেয় এক দুষ্কৃতী। তাকে ধরতে গিয়ে রোষের মুখে আরেক পুলিশ আধিকারিক। খুন স্ত্রী ও মেয়ে। ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রতিবেশীদের। অভিযুক্ত পলাতক। 

ঘটনার সূত্রপাত সোমবার রাতে। দুর্গাপুজোর বিসর্জনে কিছু সমস্যা হওয়ায় স্থানীয় কুলদীপ শাহু নামের এক ব্যক্তি কর্তব্যরত পুলিশ আধিকারিকের গায়ে গরম তেল ঢেলে দেয়। সে এলাকায় কুকর্মের জন্যই খ্যাত। পুলিশ আধিকারিকের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায় ও তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

এদিকে কুলদীপ শাহুকে ধরে ফেলে তালিব শেখ নামের এক পুলিশ আধিকারিক। কিন্তু গ্রেফতারের সময় গুলি চালিয়ে এলাকা থেকে পালায় কুলদীপ। তারপরই তালিব শেখের ওপর বদলা নিতে তাঁর বাড়িতে গিয়ে স্ত্রী ও মেয়েকে খুন করে। 

ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়ে এবং শুরু হয় বিক্ষোভ দেখানো। ঘটনার প্রতিবাদে বনধও ডাকা হয়। সঙ্গে কুলদীপের বাড়ি ও ওয়্যারহাউজের সামনে থাকা গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। আরও উত্তপ্ত হয় পরিস্থিতি। পরে এলাকায় আসেন সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট। কিন্তু তাঁকেও এলাকায় বিক্ষোভের মুখে পড়তে হয়। 

আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে তাঁর উপর আক্রমণও হয় বলে অভিযোগ। তাঁকে তড়িঘড়ি এলাকা থেকে বের করে নিরাপদ স্থানে নিয়ে যায় পুলিশ আধিকারিকরা। 

জানা গেছে, গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে পুরো বিষয়। কুলদীপের খোঁজে তল্লাশিও শুরু হয়েছে। 

এনিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বলেন, 'ছত্তিশগড়ে এটা কী হচ্ছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে কোনও আইন শৃঙ্খলাই নেই। যে রাজ্য একসময় এত শান্ত ছিল, সেখানে এমন অবস্থা আজ। মানুষ আইনকানুনের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলছে।'


```