
অপরাধীর বাইকে পুলিশ কনস্টেবল
শেষ আপডেট: 16 December 2024 12:35
দ্য ওয়াল ব্যুরো: বাম হাত দড়ি দিয়ে বাঁধা। পিছনে বসে রয়েছেন এক পুলিশ কনস্টেবল। সেই অবস্থাতেই বাইক চালিয়ে থানায় যাচ্ছে অপরাধী। ঘটনার ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গেছে।
কী ঘটেছে?
উত্তরপ্রদেশের মইনপুরীর রাস্তায় এমন ঘটনা দেখতে পাওয়া যায়। পুরো বিষয়টি ক্যামেরাবন্দী করেন এক পথচারী। সেখানেই দেখা যাচ্ছে, একটি ব্যস্ত রাস্তায় বাইক চালিয়ে যাচ্ছেন দু’জন। বাইকের পিছনে হেলমেট পরে বসে আছেন কনস্টেবল।
যিনি বাইকটি চালাচ্ছেন তাকে দেখে চোখ কপালে ওঠার জোগাড়। বাম হাত দড়ি দিয়ে বাঁধা, ডান হাতে রয়েছে হ্যান্ডকাফ। সেই দড়ি পিছনে বসে দু’হাতে শক্ত করে ধরে রেখেছেন ওই কনস্টেবল। স্পষ্ট হয়ে যায় ওই যুবক একজন অপরাধী। কোনওমতেই সে যাতে পালাতে না পারে তার জন্য এমন পরিকল্পনা।
मैनपुरी - मैनपुरी पुलिस का अजब-गजब कारनामा आया सामने
— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) December 13, 2024
➡हथकड़ी लगा मुजरिम सिपाही को बाइक से ले जा रहा
➡पेशी के लिए ले जाते बाइक पर ले जाने का वीडियो
➡मुजरिम खुद सिपाही को बाइक पर बैठाकर ले जा रहा
➡वीडियो में दिख रहा सिपाही भोंगाव थाने का बताया जा रहा
➡सिपाही, मुजरिम का वीडियो… pic.twitter.com/28nnOSFSz9
ভাবছেন তো পুলিশ পিছনে বসে আছেন, আর বাইক চালাচ্ছেন এক অপরাধী, এটা কীভাবে সম্ভব! মইনপুরী পুলিশ সূত্রে বিষয়টি স্বীকার করে জানানো হয়েছে, কনস্টেবল রাস্তা চিনতে পারছিলেন না। অন্যদিকে শীতে বাইক চালানো তাঁর কাছে রীতিমতো চ্যালেঞ্জিং হয়ে ওঠে।
সে কারণেই সাতপাঁচ না ভেবেই নিজের বাইক অপরাধীর হাতে তুলে দেন কনস্টেবল। তারপর যুবকের হাতে একেবারে হাতকড়া পড়িয়ে সোজা থানায় পৌঁছে যান।
জানা গেছে, চলতি বছরের শুরুর দিকে উত্তরপ্রদেশের রামপুরের বাসিন্দা ওই যুবককে হেলমেট না পরে গাড়ি চালানোর অপরাধে নয়ডা পুলিশ ১০০০ টাকা জরিমানা করে। প্রাথমিকভাবে ওই বিজ্ঞপ্তি ভুল ভেবে পাত্তাই দেয়নি সে। এরপর ফের তাকে ইমেল পাঠায় নয়ডা পুলিশ। চাপানো হয় একের পর এক অভিযোগ। যে কারণেই যুবককে ধরতে সোজা বাড়ি পৌঁছে যায় পুলিশ।