Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্টেশনে হঠাৎ হার্ট অ্যাটাক, সিপিআর দিয়ে যাত্রীর প্রাণ বাঁচালেন তিন রেলপুলিশ, দেখুন ভিডিও

কোভিড পরবর্তীতে হার্ট অ্যাটাকের বহু ঘটনা দেখা যাচ্ছে। কমবয়সীদের মধ্যেই এই প্রবণতা বাড়ছে। অনিয়মিত খাওয়া, কম ঘুম, অতিরিক্ত স্ট্রেস- এমন নানা কারণে বেড়ে চলেছে হৃদরোগের সমস্যা।

স্টেশনে হঠাৎ হার্ট অ্যাটাক, সিপিআর দিয়ে যাত্রীর প্রাণ বাঁচালেন তিন রেলপুলিশ, দেখুন ভিডিও

ঘটনার সময়ের ছবি

শেষ আপডেট: 17 February 2025 19:49

দ্য ওয়াল ব্যুরো: সাক্ষাৎ যেন ঈশ্বরের দূত হয়ে এলেন তাঁরা। বারাণসী ক্যান্টনমেন্ট স্টেশনে হৃদরোগে আক্রান্ত এক যাত্রীর প্রাণ বাঁচালেন রেল পুলিশের কর্মীরা।

কোভিড পরবর্তীতে হার্ট অ্যাটাকের বহু ঘটনা দেখা যাচ্ছে। কমবয়সীদের মধ্যেই এই প্রবণতা বাড়ছে। অনিয়মিত খাওয়া, কম ঘুম, অতিরিক্ত স্ট্রেস- এমন নানা কারণে বেড়ে চলেছে হৃদরোগের সমস্যা।

সদ্য বারাণসী ক্যান্টনমেন্ট স্টেশনে অজয় ​​বাউরি নামে এক যাত্রী হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন। ব্যথায় লুটিয়ে পড়েন মাটিতে। সময় নষ্ট করেননি রেল পুলিশের তিন অফিসার। তড়িঘড়ি ছুটে এসে ওই যাত্রীকে সিপিআর দেওয়া শুরু করেন তাঁরা।

যেন ইশ্বরের দূত হয়ে এসে যাত্রীকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনেন রেল পুলিশকর্মীরা। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে মাটিতে অচৈতন্য অবস্থায় শুয়ে রয়েছেন ওই যাত্রী। এক অফিসার পা ডলে দিচ্ছেন। আর বাকি দু'জন বুকে চাপ দিয়ে তাঁকে জাগানোর চেষ্টা করছেন।

খানিকক্ষণ সিপিআর দেওয়ার পর অসুস্থ যাত্রী চোখ মেলে তাকালে আশ্বস্ত হন স্টেশনে উপস্থিত সকলে। গোটা ঘটনার ভিডিও দেখে ওই তিন অফিসারকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা।


```