Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভূস্বর্গে সিপিএমের একমাত্র প্রার্থী তারিগামি এগিয়ে, পঞ্চমবার জয়ের পথে

৯০ সদস্য বিশিষ্ট জম্মু-কাশ্মীর বিধানসভায় এখনকার প্রবণতা অনুযায়ী আবদুল্লাদের দল ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস জোট পিছনে ফেলে দিয়েছে বিজেপিকে।

ভূস্বর্গে সিপিএমের একমাত্র প্রার্থী তারিগামি এগিয়ে, পঞ্চমবার জয়ের পথে

সিপিএম প্রার্থী মহম্মদ ইউসুফ তারিগামি

শেষ আপডেট: 8 October 2024 12:01

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরে পঞ্চমবারের জন্য জিততে চলেছেন সিপিএম প্রার্থী মহম্মদ ইউসুফ তারিগামি। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের সায়ার আহমেদ রেশির থেকে ৬ হাজারের কাছাকাছি ভোটে এগিয়ে রয়েছেন।

৯০ সদস্য বিশিষ্ট জম্মু-কাশ্মীর বিধানসভায় এখনকার প্রবণতা অনুযায়ী আবদুল্লাদের দল ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস জোট পিছনে ফেলে দিয়েছে বিজেপিকে। ইতিমধ্যেই কংগ্রেস জোট অর্ধেকের বেশি আসনে এগিয়ে রয়েছে। উল্লেখযোগ্য, রাজনীতির ডামাডোলের এই বাজারে নিশ্চিত জয়ের পথে এগিয়ে রয়েছেন চারবারের বিধায়ক সিপিএম প্রার্থী তারিগামি।

দক্ষিণ কাশ্মীরের কুলগাঁও আসনটি সিপিএমের লালদুর্গ বলা যায়। ১৯৯৬ সাল থেকে এই কেন্দ্র থেকে তারিগামি জিতে আসছেন। এ বছরেও এনসি-কংগ্রেস জোটের সর্বসম্মতভাবে প্রার্থী মনোনীত হন সিপিএম প্রার্থী। একের বিরুদ্ধে এক প্রার্থীর তত্ত্ব মেনে তারিগামির এনসি এবং কংগ্রেস এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা না করলেও প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির দল পিডিপি এবং অন্যান্য দল প্রার্থী দিয়েছিল।

২০১৪ সালে এই কেন্দ্র থেকেই দাঁড়িয়ে তারিগামি ২০৫৭৪ ভোটে জিতেছিলেন এবং ২০০৮ সালে জিতেছিলেন ১৭১৭৫ ভোটে।


```