Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের ফিরছে কোভিড প্রোটোকল! আট দফা নির্দেশিকা জারি কেন্দ্রের, চিঠি রাজ্যগুলিকে  

করোনা মহামারী শুরুর ২ বছর পর চলতি বছরের ৩১ মার্চ থেকে কোভিড প্রোটোকলের যাবতীয় বিধিনিষেধ সরকারিভাবে তুলে নিয়েছিল কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এ ব্যাপারে প্রতিটি রাজ্যকে নির্দেশও পাঠানো হয়েছিল।

ফের ফিরছে কোভিড প্রোটোকল! আট দফা নির্দেশিকা জারি কেন্দ্রের, চিঠি রাজ্যগুলিকে  

শেষ আপডেট: 18 December 2023 20:28

দ্য ওয়াল ব্যুরো: করোনা মহামারী শুরুর ২ বছর পর চলতি বছরের ৩১ মার্চ থেকে কোভিড প্রোটোকলের যাবতীয় বিধিনিষেধ সরকারিভাবে তুলে নিয়েছিল কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এ ব্যাপারে প্রতিটি রাজ্যকে নির্দেশও পাঠানো হয়েছিল।

সাড়ে আটমাসের মাথায় ১৮ ডিসেম্বর ফের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে চিঠি পাঠিয়ে রাজ্যগুলিকে জানানো হল, কোভিড নিয়ম মেনে চলতে হবে। আট দফা নির্দেশিকা মেনে চলার কথা বলা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পাঠানো চিঠিতে।

যার জেরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে জনমানসে। আবার কী সেই মাস্ক, স্যানিটাইজারের দিন ফিরতে চলেছে? রাজ্যগুলিকে পাঠানো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের চিঠি অন্তত তেমনই আভাস দিচ্ছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব সুধাংশ পন্থের সাক্ষর সম্বলিত নির্দেশিকায় বলা হয়েছে, কোভিড সতর্কতায় প্রতিটি রাজ্যকে জেলাগুলিকে নজরদারি আরও বাড়াতে হবে।

ইতিমধ্যে কেরল এবং উত্তরপ্রদেশে কোভিডের নয়া সংক্রমণের হদিশ মিলেছে। কেরলে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে চারজনের এবং উত্তরপ্রদেশে একজনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর, মৃতদের শরীরে কোভিডের সাব-ভেরিয়েন্ট জেএন.১ এর সংক্রমণ পাওয়া গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩৩৫ জন রোগী কোভিডে আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭০১।

 সামনেই রয়েছে বড়দিনের উৎসব। তারপর নিউ ইয়ার। এ ব্যাপারে সতর্ক করে নির্দেশিকায় বলা হয়েছে, বিভিন্ন উৎসবে ভিড়ের দিকে বাড়তি নজরদারি রাখতে হবে। জনস্বাস্থ্যর দিকে বাড়তি নজর দিতে হবে যাতে নতুন করে সংক্রমণ না ছড়িয়ে পড়ে। সংক্রমিত এলাকায় কোভিড নিয়ম ফের নিশ্চিত করতে হবে।

নিয়মিত জেলাভিত্তিক আক্রান্তদের রিপোর্ট সংগ্রহ করতে হবে। কোভিড পরীক্ষার ক্ষেত্রে আরও বেশি যত্নশীল হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে নির্দেশিকায়। বিশেষত, আক্রান্তের শরীরে কোভিডের নতুন কোনও সংক্রমণের নমুনা রয়েছে কিনা, এ ব্যাপারে বাড়তি সতর্কতার নির্দেশ দেওয়া হয়েছে।

শুধু ভারত নয়, বিশ্বজুড়েই নতুন করে চোখ রাঙাচ্ছে করোনার নয়া ভেরিয়েন্ট। ইতিমধ্যে সিঙ্গাপুরে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। হাসপাতালগুলিতে বেড নেই। তথৈবচ হাল আইসিসিইউতেও। সংক্রমণ ঠেকাতে তাই ফের মাস্ক বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রক।

 বিমানবন্দরে প্রবেশের ক্ষেত্রে সকলের মাস্ক পরা এবং কোভিডের দুটি টিকা নেওয়া বাধ্যতামূলক বলে জানিয়েছে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রক। সিঙ্গাপুরের দেখানো পথে হেঁটে মাস্ক বাধ্যতামূলক করেছে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া বিমানবন্দরেও।

 একই সঙ্গে করোনা মোকাবিলায় আগের মতো দূরত্ববিধি মেনে চলা, বারবার হাত স্যানিটাইজ করার আবেদন জানানো হয়েছে ইন্দোনেশিয়া সরকারের তরফে। নতুন করে কারও করোনা উপসর্গ দেখা দিলে ঘর থেকে না বেরোনোর পরামর্শ দিচ্ছে সরকার। 

কোভিডের ভয়াবহ সময় অতিক্রম করে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেছে বিশ্ব। ফের নতুন করে করোনা ভাইরাস চোখ রাঙাতে শুরু করায় উদ্বেগ তৈরি হয়েছে সর্বত্র। সংক্রমণ ঘিরে বাড়ছে আশঙ্কা। তাই সময় থাকতে নজরদারির ওপর জোর দিতেই রাজ্যগুলিকে কেন্দ্র সতর্ক করল বলে মনে করা হচ্ছে।


```