
ছবি ভিডিও থেকে সংগৃহীত
শেষ আপডেট: 19 February 2025 13:11
দ্য ওয়াল ব্যুরো: ২০২৩ সালের সবথেকে বিতর্কিত কোনও সিনেমা যদি থেকে থাকে তাহলে সেটা রণবীর কাপুর অভিনীত 'অ্যানিমাল'। সিনেমাটির মধ্যে অনেক কিছুই বিতর্কিত ছিল। তবে সবথেকে বেশি যে দৃশ্যটি সিনেমা রিলিজের আগেই ভাইরাল হয়েছিল তা হল 'মেশিন গান' চালানোর দৃশ্য। ২০২৪ সালের শেষে এসে সেই দৃশ্যই আবার দেখা গেল। তবে সিনেমায় নয়, বাস্তবে!
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা যাচ্ছে, বিয়েতে সিনেমায় দেখানো ওই মেশিন গানের মতো গাড়িতেই বিয়ে বাড়িতে ঢুকছেন স্বামী-স্ত্রী। আশিস সুইওয়াল নামের এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী এই ভিডিও শেয়ার করেছেন। ইতিমধ্যে তার ১৫ মিলিয়ন ভিউ হয়ে গেছে। সিনেমায় এই মেশিন গান ব্যবহার করে কার্যত 'গণহত্যা' করেছিল রণবীরের চরিত্রটি। তাই বিয়েতে এমন জিনিস মনোরঞ্জনের জন্য ব্যবহার করার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন অনেক নেটিজেন।
দেখে নিন সেই ভিডিও
View this post on Instagram
সোশ্যাল মাধ্যমে কেউ কেউ আবার বিষয়টি মজা পেয়েছেন। বলেছেন, মেয়েটি সত্যিই নতুন এক যুদ্ধ শুরু করতে চলেছে। ওপর এক জন লিখেছেন, এটা তো অ্যানিমাল ছবির সাইড এফেক্ট! আরেক জনের কথায়, বিয়ে বাড়িতে এমন নাই করা যেত। পুরো অটোরিক্সার মতো লাগছে। তবে বেশিরভাগেরই প্রশ্ন, বিয়েতে কেন এমন জিনিস ব্যবহার করা হল।