Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

অন্যের স্বামী, অন্যের স্ত্রী! পরকীয়া করে পালালেন যুগল, পড়ে রইল ৯ সন্তান ও দুই পরিবার

নববিবাহিত যুগল ফেসবুকে বিয়ের ছবি পোস্ট করে নিজেদের সম্পর্কের কথা জানিয়েছেন। পরে জানা যায়, তাঁরা আদতে পালিয়ে এসেছেন, ফেলে এসেছেন নিজেদের স্বামী, স্ত্রী ও দুই পরিবারের ৯ সন্তানকে!

অন্যের স্বামী, অন্যের স্ত্রী! পরকীয়া করে পালালেন যুগল, পড়ে রইল ৯ সন্তান ও দুই পরিবার

৯ সন্তানকে ফেলে পালাল যুগল। ছবি: এআই নির্মিত

শেষ আপডেট: 10 April 2025 11:50

দ্য ওয়াল ব্যুরো: একই গ্রামের বাসিন্দা ছিলেন তাঁরা। কাটাচ্ছিলেন নিজেদের বিবাহিত জীবন। ছিল দুই পরিবারের একাধিক সন্তান। কিন্তু এসবের মাঝেই অপরের স্বামী গোপালের প্রেমে পড়লেন অপরের স্ত্রী গীতা। এর জেরে তাঁদের নিজ নিজ পরিবার ছেড়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছেন তাঁরা। দুই পরিবার মিলিয়ে মোট ৯টি সন্তান রয়েছে তাঁদের।

বিয়ের পরে আবার নিজেদের ছবিও ফেসবুকে পোস্ট করেন তাঁরা। তারপরেই ঘটনাটি সামনে আসে। সেই ছবি দেখেই পরিবারের সদস্যরা ও গ্রামবাসীরা জানতে পারেন, গীতা ও গোপাল পালিয়ে গিয়ে বিয়ে করেছেন।

জানা গেছে, উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরের মহারিয়া গ্রামের বাসিন্দা গীতা পাঁচ সন্তানের মা। ওই একই গ্রামের গোপালের রয়েছে চার সন্তান। প্রায় এক সপ্তাহ আগে একসঙ্গে পালিয়ে যান তাঁরা। তাঁদের এই গোপন বিয়ের খবর পরিবারের কেউ জানত না। গীতার স্বামী শ্রীচাঁদ জানিয়েছেন, তিনি তখনও ভেবেছিলেন, তাঁর স্ত্রী অভিমান করে বাপের বাড়ি গিয়েছেন।

কিন্তু গোপালের ফেসবুকে তাঁদের বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই উভয় পরিবারে শুরু হয় তীব্র অশান্তি। শ্রীচাঁদ বলেন, ‘আমি মুম্বইয়ে থাকি, পাঁউরুটি বিক্রি করে রোজগার করি, বাড়িতে টাকা পাঠাই।' তাঁর অভিযোগ, গীতা পালানোর সময় তাঁর ৯০ হাজার টাকা সঞ্চয় ও সমস্ত গয়না নিয়ে গিয়েছেন।

অন্যদিকে গোপালের স্ত্রী বলেন, তাঁর স্বামী কোনও রকম অর্থসাহায্য করতেন না, পরিবারকে অবহেলা করতেন ও দুর্ব্যবহার করতেন। তিনি স্পষ্টভাবে বলেন, ‘আমি ওঁকে মৃত ঘোষণা করছি। ও যেখানে যার সঙ্গে ইচ্ছা থাকুক, কিন্তু আমার সন্তানদের যেন অধিকার অনুযায়ী খরচ দেয়। ওর দায়িত্ব থেকে ওকে ছাড় দেওয়া যায় না।’

সিদ্ধার্থনগর থানার স্টেশন হাউস অফিসার অনুজ সিং বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে জানলেও এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ পাননি। অভিযোগ জমা পড়লে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।


```