সিঙ্গাপুরের বিশেষজ্ঞদের মতে, নয়া সংক্রমণ করোনা ভাইরাসের নতুন কোনও ভ্যারিয়েন্ট নয়। তাঁরা মনে করছেন মানুষের রোগ প্রতিরোধ কমে যাওয়াই সংক্রমণের অন্যতম কারণ।

ফাইল ছবি।
শেষ আপডেট: 17 May 2025 07:26
দ্য ওয়াল ব্যুরো: হংকং (Hong Kong) ও সিঙ্গাপুরে (Singapore) বহু মানুষ ফের করোনায় আক্রান্ত (Corona infection)। দ্রুত সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। হংকংয়ে বিগত কয়েকদিনের মধ্য ৩০ জন মারা গিয়েছেন।
হংকংয়ের সেন্টার ফর হেলথ প্রটেকশনের (Centre for health Protection) সংক্রমক রোগ বিশেষজ্ঞ অ্যালবর্ট জানিয়েছন, দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। শহরের বিপুল জনসংখ্যা এবং ঘনবসতি দুশ্চিন্তা বাড়িয়ে তুলেছে। শহরের ৭০ লাখ বাসিন্দার বেশিরভাগেরই টিকা নেওয়া আছে। তারপর করোনা ছড়িয়ে পড়ার কারণ বোঝা যাচ্ছে না। সংক্রমণ ছড়াচ্ছে কি না বুঝতে চিন সরকার হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের নমুনা করোনা পরীক্ষা করিয়ে থাকে। হংকং ও সিঙ্গাপুরে সংক্রমণ ছড়িয়ে পড়ায় চিনের স্বাস্থ্য বিভাগ (Chinese health department) নমুনা পরীক্ষার হার দ্বিগুন করেছে।
ভারতের পরিস্থিতি কেমন? স্বাস্থ্য মন্ত্রণালয়ের বক্তব্য, দেশে এই মুহূর্তে করোনাজনিত বিপদ নেই। মহামারী পরিস্থিতি নেই। গোটা দেশে মাত্র ৭৫ জন করোনা সংক্রামিত চিকিৎসাধীন।
হংকংয়ের স্বাস্থ্য বিভাগের শুক্রবারে জারি করা রিপোর্টে জানিয়েছে, আগের সপ্তাহের তুলনায় সংক্রমণ ২৮ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। হাসপাতালে ভর্তির হার বেড়েছে ৩০ শতাংশ। সংক্রামিতের সংখ্যা ১৪ হাজার ২০০। সংক্রামিতদের মধ্যে তাইওয়ান-হংকংয়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইসন চেন আছেন।
সিঙ্গাপুরের বিশেষজ্ঞদের মতে, নয়া সংক্রমণ করোনা ভাইরাসের নতুন কোনও ভ্যারিয়েন্ট নয়। তাঁরা মনে করছেন মানুষের রোগ প্রতিরোধ কমে যাওয়াই সংক্রমণের অন্যতম কারণ।