Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যেন ক্রাইম থ্রিলার! সাধু সেজে অভিযান পুলিশের, কুম্ভ হয়ে বিহারে ধৃত যৌন হেনস্থায় অভিযুক্ত

৩১ জানুয়ারি এক নাবালিকার আত্মহত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ নিতিশ কুমার দুবেকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে।

যেন ক্রাইম থ্রিলার! সাধু সেজে অভিযান পুলিশের, কুম্ভ হয়ে বিহারে ধৃত যৌন হেনস্থায় অভিযুক্ত

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 16 February 2025 16:12

দ্য ওয়াল ব্যুরো: ১৪৪ বছর পর প্রয়াগরাজে আয়োজিত হচ্ছে মহাকুম্ভ। দেশবাসী কার্যত ঝাঁপিয়ে পড়ে পুণ্যস্নান সারছে প্রায় এক মাস ধরে। বিদেশ থেকে বহু সেলেবও পৌঁছচ্ছেন রোজ। ইতিমধ্যে পদপিষ্টের ঘটনায় ও আগুনে একাধিক ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু কুম্ভের ক্রেজ কমার নয়। যত কাণ্ড মহাকুম্ভে। এবার সেখানে এক বিরাট নাটকের পর এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। সাধু সেজে কুম্ভের ভিড় গা ঢাকা দিয়েছিলেন। আত্মহত্যার ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর নামে। পকসো আইনেও মামলা রুজু হয়েছে। 

৩১ জানুয়ারি এক নাবালিকার আত্মহত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ নিতিশ কুমার দুবেকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে। তাঁর বিরুদ্ধে ওই নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। ভারতীয় দণ্ডবিধির ১০৭ ও ৭৪ বিএনএস ধারা-সহ পকসো আইনের ৯/১০ ধারায়ও মামলা করা হয়। এরপর থেকেই পুলিশ তাকে খুঁজছিল।

গ্রামীণ এসপি প্রমোদ কুমার সিনহা ওই ব্যক্তিকে ধরার জন্য ১০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করেন। প্রথমে পুলিশ তাঁর গ্রামের বাড়ি বিহারে গিয়ে দেখে। জানতে পারে তিনি পালিয়ে প্রয়াগরাজ কুম্ভে চলে গিয়েছেন। কুম্ভে গিয়ে জানতে পারেন দুবে সাধুর ছদ্মবেশে ভিড়ের মাঝে লুকিয়ে আছে। পুলিশও ছদ্মবেশে সাধুর মতো রূপ নিয়ে তাকে খুঁজতে শুরু করে। কিন্তু ধরা পড়ার আগেই গ্রামে ফিরে যান। 

অবশেষে পুলিশ তাঁকে আলিপুরের বাড়ি থেকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের সময় দুবে তাঁর অপরাধ স্বীকার করেছেন। আগামীকাল তোলা হবে আদালতে।


```