Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশের প্রাণ গেল ঘুড়ির মাঞ্জায়! বাইক চালানোর সময় গলা কেটে বসে গিয়েছিল সরু সুতো

কাজ শেষে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন। যখন ভাকোলা ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলেন, তখনই একটি ধারালো মাঞ্জা দেওয়া ঘুড়ির সুতো তাঁর গলায় কেটে বসে যায়। সঙ্গে সঙ্গে রক্তাক্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন সুরেশ। 

পুলিশের প্রাণ গেল ঘুড়ির মাঞ্জায়! বাইক চালানোর সময় গলা কেটে বসে গিয়েছিল সরু সুতো

শেষ আপডেট: 25 December 2023 20:35

দ্য ওয়াল ব্যুরো: ঘুড়ির মাঞ্জা এবার প্রাণ নিল খোদ পুলিশকর্মীর। ডিউটি সেরে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন। ব্রিজের উপর উঠতেই গলায় কেটে বসে গিয়েছিল সরু অথচ ধারালো সুতো। ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করেছিল। বাইক ফেলে লুটিয়ে পড়েছিলেন রাস্তায়। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন পথচারীরা। কিন্তু ততক্ষণে সব শেষ। 

মর্মান্তিক ঘটনাটি মুম্বইয়ের। মৃত পুলিশকর্মীর নাম সুরেশ যাদব। ওরলির বাসিন্দা সুরেশ গোরেগাঁওয়ে দীনদোশি থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। রবিবার অফিস গিয়েছিলেন সুরেশ। কাজ শেষে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন। যখন ভাকোলা ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলেন, তখনই একটি ধারালো মাঞ্জা দেওয়া ঘুড়ির সুতো তাঁর গলায় কেটে বসে যায়। সঙ্গে সঙ্গে রক্তাক্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন সুরেশ। 

আশেপাশের লোকজন ছুটে আসেন। তাঁরা সুরেশকে উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

ঘুড়ির মাঞ্জায় দুর্ঘটনা, এমনকী মৃত্যুর ঘটনাও নেহাত কম নয়। চিনা মাঞ্জা খাতায় কলমে নিষিদ্ধ হলেও তার ব্যবহার হাজার চেষ্টা, সতর্কীকরণ সত্ত্বেও বন্ধ করা যাচ্ছে না। কলকাতা সহ বিভিন্ন রাজ্যে এর আগেও অনেকে আহত হয়েছেন চিনা মাঞ্জায়, মৃত্যুর ঘটনাও ঘটেছে। এছাড়া পাখি এবং বন্যপ্রাণীরাও এই মানজার বলি হয়েছে। এবার খোদ পুলিশকর্মীর প্রাণ কাড়ল চিনা মাঞ্জা। 


```